পাঁচটি কোর্স নিয়ে রবীন্দ্র সৃজনকলায় যাত্রা শুরু করল ক্যানভাস
গণমাধ্যম ডেক্স
শিক্ষার্থীদের পেশাভিত্তিক ও ক্যারিয়ারমুখী বহুমুখী দক্ষতার বিকাশ, সৃজনশীল ও প্রয়োগভিত্তিক শিক্ষার প্রসার এবং শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে একটি দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘ক্যানভাস’ (সেন্টার ফর আর্টস, নেটওয়ার্কিং, ভোকেশনাল অ্যান্ড অ্যাপ্লায়েড স্কিলস)।
রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রবিন খান উপস্থিত ছিলেন।
এ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী ব্যবহারিক ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থী ও নবীন পেশাজীবীদের দক্ষতা বিকাশ, ক্যারিয়ার পরিকল্পনা এবং পেশাগত উৎকর্ষ অর্জনে সহায়তা করাই এর মূল লক্ষ্য।
প্রাথমিকভাবে ৫টি স্বল্পমেয়াদি কোর্স নিয়ে ক্যানভাসের কার্যক্রম শুরু হচ্ছে। এগুলো হলো অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন মার্চেন্ডাইজিং, এআই অগমেন্টেড কনটেন্ট ডেভেলপমেন্ট, এআই অগমেন্টেড সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং নিউজ প্রেজেন্টিং, রিপোর্টিং অ্যান্ড স্পিকিং। পাশাপাশি শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্যারিয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
পোশাক ও ফ্যাশনশিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি এবং গণমাধ্যম খাতে দক্ষ জনবলের চাহিদা বিবেচনায় এসব কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে শিল্প খাতের চাহিদা ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রবিন খান বলেন, ‘ক্যানভাসের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি কর্মজীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বৃদ্ধি এবং তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।’
অপহৃত ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৩
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রবিন খান, ভারপ্রাপ্ত ট্রেজারার এ কে এম দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম রিন্টু এবং ক্যানভাসের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এ কে এম মশিউর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন কোর্সের সমন্বয়কারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
সারাবাংলা -
২
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
সারাবাংলা -
৩
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
জাতীয় -
৪
১৭ দেশে প্রবাসীদের ৩০ হাজার এনআইডি পাঠিয়েছে নির্বাচন কমিশন
জাতীয় -
৫
অপহৃত ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৩
জাতীয় -
৬
এমপি আজিজকাণ্ডে রেজুলেশন কেন্দ্রে না পাঠানোয় জেলা বিএনপিতে ক্ষোভ
জাতীয় -
৭
নিউইয়র্কে ভোটযন্ত্রে ত্রুটি, ব্যালট গণনা হবে হাতে
জাতীয় -
৮
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল
জাতীয় -
৯
‘ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা’
জাতীয় -
১০
সিনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের দরকার ১৭, রিপাবলিকানদের ২০ আসন
জাতীয় -
১১
যখন জানা যাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল
জাতীয় -
১২
তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী
জাতীয় -
১৩
প্রথমবারের মত নারী গভর্নর পেতে পারে যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য
জাতীয় -
১৪
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
সারাবাংলা -
১৫
বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন