জামায়াত নেতা আখতারুজ্জামান কারামুক্ত
গণমাধ্যম ডেক্স
বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় প্রায় এক মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
তার মুক্তির খবর ছড়িয়ে পড়লে তাকে স্বাগত জানাতে কারাফটকে জড়ো হন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। কারাগার থেকে বেরিয়ে আসার পর নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীর্ঘদিন পর তার মুক্তিতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়।
মামলার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লাগেজ সংগ্রহের সময় ট্রলির সংকট এবং জমজমের পানি পেতে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তাদের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া এবং বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানসহ কয়েকজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।
এরপর ২ অক্টোবর বিকেলে রাজধানীর সেনানিবাস এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রিমান্ড শেষে ৪ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী সময়ে দায়রা আদালতেও জামিন না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
অবশেষে দীর্ঘ এক মাস কারাভোগের পর মঙ্গলবার সকালে কারামুক্ত হন জামায়াতের এই নেতা।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
প্রিয়জনের স্মৃতিতে মোমবাতি ও ফুল
জাতীয় -
২
থ্রাইভ বেনিফিট ফ্যাশন শো: স্কুল মিল কর্মসূচির অর্থ সংগ্রহে র্যাম্পে হাঁটলেন ১৭ দেশের কূটনীতিক
জাতীয় -
৩
রাতে কলা খেলে কি ভালো ঘুম হয়, ওজন বাড়ার আশঙ্কা থাকে?
জাতীয় -
৪
মিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
জাতীয় -
৫
দারিদ্র্যকে পেছনে ফেলে রুকাইয়ার গোল্ডেন এ প্লাস, উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা
জাতীয় -
৬
মিরপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ
জাতীয় -
৭
সরকারের একের পর এক অদূরদর্শী সিদ্ধান্তে জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টি হচ্ছে
জাতীয় -
৮
শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার
জাতীয় -
৯
চাঁদ ও বৃহস্পতির ‘দুর্লভ সংযোগ’ দেখল বিশ্ববাসী, ক্যামেরাবন্দি করলেন জুবায়ের
জাতীয় -
১০
মজুরি বোর্ড গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: টুকু
জাতীয় -
১১
খুলনায় শ্রমিক ইউনিয়নের সভাপতি গ্রেপ্তার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
জাতীয় -
১২
নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
জাতীয় -
১৩
আশুলিয়ায় অন্তত ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
জাতীয় -
১৪
ভারতীয় নাগরিকের শরীর থেকে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার
জাতীয় -
১৫
সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন