শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রির আশঙ্কা ট্রাইব্যুনালের
গণমাধ্যম ডেক্স
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি বা অন্যভাবে হস্তান্তরের আশঙ্কা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ আশঙ্কায় তাদের সব সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে দ্রুত রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রসিকিউশন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই রায়ে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে বিলিবণ্টনের আদেশ দেন ট্রাইব্যুনাল।
রায়ে সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে এখনো তাদের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্রুত রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ানা হলে দণ্ডিত পলাতক আসামিরা যে কোনো সময় এসব সম্পত্তি ভোগ, বিক্রি কিংবা অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রসিকিউশন।
চিঠিতে আরও বলা হয়েছে, সম্পত্তি হস্তান্তর বা বিক্রি হয়ে গেলে ট্রাইব্যুনালের বাজেয়াপ্তসংক্রান্ত রায় ও আদেশ বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে। এমনকি আদালতের আদেশ কার্যত নিষ্ফল হওয়ার আশঙ্কাও রয়েছে।
এ পরিস্থিতিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রস্তুত করার পাশাপাশি সেগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে প্রসিকিউশন।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
একই সঙ্গে ট্রাইব্যুনালের রায় ও আদেশ অনুসারে এসব সম্পত্তি বিক্রি বা ব্যবস্থাপনার মাধ্যমে প্রাপ্ত অর্থ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে বণ্টনের প্রয়োজনীয় উদ্যোগ নিতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পুলিশ ক্যাম্পে নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেলো এসআইয়ের
সারাবাংলা -
২
তাহসিফের মৃত্যুরহস্য উদঘাটনে শেখ হাসিনার সেই ভিডিও নিয়েও তদন্ত হচ্ছে
জাতীয় -
৩
উপকূলীয় নিরাপত্তায় নৌবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ শুরু করেছে আনসার-ভিডিপি
জাতীয় -
৪
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
জাতীয় -
৫
খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয় -
৬
চট্টগ্রামে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু
জাতীয় -
৭
বরিশালে ৩০ খালের ঐতিহ্য ফেরাবে ৭৬৮ কোটি টাকার প্রকল্প
জাতীয় -
৮
জবি শিক্ষক সমিতির পদবি নিয়ে জনসংযোগ দপ্তরের বিভ্রান্তিকর তথ্য
জাতীয় -
৯
যুক্তরাষ্ট্রে আবারও কংগ্রেস নির্বাচনে জয়ী মুসলিম নারী রশিদা তালিব
জাতীয় -
১০
সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য
জাতীয় -
১১
সংবিধান নিয়ে রাজনীতি, কিন্তু সংবিধান দিবস নিয়ে নীরবতা কেন?
জাতীয় -
১২
সোমালিয়ার গৃহযুদ্ধ, কেনিয়ার শরণার্থী শিবির পেরিয়ে প্রথম হিজাব পরা নারী মার্কিন কংগ্রেস সদস্য হয়েছিলেন বিপুল ভোটে পুনর্নির্বাচিত ইলহান
জাতীয় -
১৩
মার্কিন কংগ্রেসের স্পিকার হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন হাকিম জেফ্রিস
জাতীয় -
১৪
সৌদিজুড়ে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা
জাতীয় -
১৫
দুই সপ্তাহ পর বাসায় ফিরলেন মঈন খান
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন