|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ঢাকার উপেক্ষিত জনগোষ্ঠীর এলাকার বায়ুমান জানতে ‘ব্রিদিং ঢাকা’ প্রকল্প

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:২৩ পিএম
৪২২ পঠিত
ঢাকার উপেক্ষিত জনগোষ্ঠীর এলাকার বায়ুমান জানতে ‘ব্রিদিং ঢাকা’ প্রকল্প
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সুবিধাবঞ্চিত ও তুলনামূলকভাবে উপেক্ষিত জনগোষ্ঠীর এলাকায় বায়ুমানের তথ্য সহজলভ্য করার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। অভিযাত্রিক ফাউন্ডেশনের উদ্যোগে বাস্তবায়িত ‘ব্রিদিং ঢাকা: ওপেন-এক্সেস হাইপারলোকাল পিএম২.৫ মনিটরিং ইন আনডিসার্ভড কমিউনিটিজ’ প্রকল্পের এই...

ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সুবিধাবঞ্চিত ও তুলনামূলকভাবে উপেক্ষিত জনগোষ্ঠীর এলাকায় বায়ুমানের তথ্য সহজলভ্য করার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। অভিযাত্রিক ফাউন্ডেশনের উদ্যোগে বাস্তবায়িত ‘ব্রিদিং ঢাকা: ওপেন-এক্সেস হাইপারলোকাল পিএম২.৫ মনিটরিং ইন আনডিসার্ভড কমিউনিটিজ’ প্রকল্পের এই ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি এনার্জি পলিসি ইনস্টিটিউট অ্যাট দ্য ইউনিভার্সিটি অব শিকাগো (ইপিআইসি)-এর এয়ার কোয়ালিটি ফান্ড ২০২৬-এর সহায়তায় পরিচালিত।

মঙ্গলবার (০৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁও-এর পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ভবনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। প্রকল্পের কারিগরি দিক নিয়ে উপস্থাপনা করেন সেন্টার ফর এটমস্ফিয়ারিক পলিউশন স্টাডিজের চেয়ারম্যান এবং প্রকল্পের টেকনিক্যাল লিটেকনিক্যাল লিড ড. আহমাদ কামরুজ্জামান মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান বলেন, ‘পরিবেশ অধিদপ্তর সবসময়ই বাংলাদেশের পরিবেশ নিয়ে কাজ করছে। অভিযাত্রিক ফাউন্ডেশনের এই উদ্যোগটি ঢাকার বায়ুমান পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ধরনের প্রকল্পের মাধ্যমে আমরা যেন সবচেয়ে দূষিত শহরের তালিকা থেকে বেরিয়ে আসতে পারি এই আশা ব্যক্ত করছি।’

অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি বলেন, ‘অভিযাত্রিক ফাউন্ডেশন সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে, আর এই জনগোষ্ঠীই বায়ু দূষণে সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন হচ্ছে।’

তিনি জানান, ‘ব্রিদিং ঢাকা’ প্রকল্পের মাধ্যমে বায়ু মান পর্যবেক্ষণের মাধ্যমে সরকারি বেসরকারি অংশীদারদের সাথে কাজ করবেন এবং নীতিমালা প্রণয়ন এবং সামাজিক আচরণ পরিবর্তনমূলক সচেতনতা এর মাধ্যমে এই উপেক্ষিত জনগোষ্ঠীর বায়ু দূষণ থেকে সৃষ্ট ঝুঁকি হ্রাস করতে কাজ করবেন।

প্রকল্পের টেকনিক্যাল লিড ড. আহমাদ কামরুজ্জামান মজুমদার বলেন, ‘অভিযাত্রিক ফাউন্ডেশনের সঙ্গে ব্রিদিং ঢাকা প্রকল্পটি বাস্তবায়নে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমরা ঢাকার ৮টি নিম্ন আয়ের, শিল্প ঘেঁষা এবং বায়ু দূষণ ঝুঁকিপূর্ণ এলাকায় বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন করব। যন্ত্রগুলো ১২ মাস বায়ুমানের তথ্য অবিরামভাবে সংগ্রহ করবে, যা পরিবেশ অধিদপ্তরের তথ্যের সাথে নিয়মিত যাচাই করা হবে। বায়ুমানের এই সংগৃহীত তথ্য সবার জন্য উন্মুক্তভাবে প্রকাশিত হবে এবং গবেষণাপত্র প্রকাশ করা হবে।’

প্রকল্পটির মূল লক্ষ্য হলো ঢাকার বিভিন্ন এলাকায় পিএম২.৫ পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা এবং বিশেষ করে সুবিধাবঞ্চিত ও উপেক্ষিত জনগোষ্ঠীর বসবাসের এলাকার বায়ুমান সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য উন্মুক্তভাবে সবার জন্য সহজলভ্য করা। এ উদ্যোগের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকার বায়ুদূষণের পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ এবং পরিবেশগত সিদ্ধান্ত গ্রহণে তথ্যের ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স