সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং’ অনুষ্ঠিত
গণমাধ্যম ডেক্স
সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) দুই দিনব্যাপী ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র ও শনিবার (৩০ ও ৩১ অক্টোবর) আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, শিল্পবিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এতে গবেষণালব্ধ ফলাফল বিনিময়, প্রযুক্তিগত উদ্ভাবন শেয়ার এবং প্রকৌশল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উৎসাহিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
শুক্রবার এসইইউ মাল্টিপারপাস হলে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আসলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক সেলিয়া শাহনাজ; টিপিসি চেয়ার অধ্যাপক শেখ আনোয়ারুল ফাত্তাহ; আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার ও অর্গানাইজিং চেয়ার অধ্যাপক এম ইমামুল হাসান ভূঁইয়া এবং সম্মেলনের প্যাট্রন ও এসইইউয়ের উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের জেনারেল চেয়ার ও এসইইউর সহ-উপাচার্য অধ্যাপক এম মোফাজ্জল হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেখক, সেশন চেয়ার, এসইইউর শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মেলনে ছয় শতাধিক গবেষণাপত্র জমা পড়ে। যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, চীন, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের গবেষক ও লেখকেরা এতে অংশ নেন। গবেষণার উচ্চ মান বজায় রাখতে কঠোর পিয়ার-রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে মাত্র ২৫ শতাংশ গবেষণাপত্র গ্রহণের জন্য নির্বাচিত করা হয়।
সম্মেলনে দেশি-বিদেশি বিশিষ্ট বিশারদদের মূল প্রবন্ধ (কীনোট অ্যাড্রেস) ও আমন্ত্রিত বক্তব্য উপস্থাপিত হয়। আমন্ত্রিত বক্তাদের মধ্যে ছিলেন সুইডেনের সিনিয়র ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট ও সিআইএসও মার্গারেথা এরিকসন, সুইডেনের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজির আইইইই ফেলো এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর অধ্যাপক লিনা বার্টলিং জার্নবার্গ, ভারতের কেরালা ইউনিভার্সিটির জ্যোতি রামাস্বামী, যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনের পদমজা পুলিভার্তি, রাইথের অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার (লিথোগ্রাফি) ডা. রাইসা ফাবিহা এবং ভারতের কলকাতার টিসিএস রিসার্চের সিনিয়র সায়েন্টিস্ট মঞ্জিরা সিনহা।
শনিবার সমাপনী অনুষ্ঠানে অসামান্য গবেষণা অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি টেকনিক্যাল সেশনের সেরা উপস্থাপকদের ‘বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে নতুন চুক্তি
জাতীয় -
২
প্রমাণপত্র থাকার পরও স্বীকৃতি না পাওয়ার অভিযোগ মানিকগঞ্জের তিন মুক্তিযোদ্ধার
জাতীয় -
৩
কংগ্রেস হাতছাড়া, বড় ধাক্কা খেলেন ট্রাম্প
জাতীয় -
৪
ইরানের যুদ্ধের কারণেই নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে: ভ্যান্স
জাতীয় -
৫
সৌরবিদ্যুৎ খাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার
অর্থনীতি -
৬
চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠছে আপেল-আদা
জাতীয় -
৭
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স
জাতীয় -
৮
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জিতে স্টেট সিনেটর হলেন কিশোরগঞ্জের শেখ রহমান
জাতীয় -
৯
‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’, ঐতিহাসিক জয়ের পর ট্রাম্পকে খোঁচা এল-সাইয়েদের
জাতীয় -
১০
অবৈধ অভিবাসন রোধে ১৪ জেলা চিহ্নিত: শামা ওবায়েদ
জাতীয় -
১১
তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের
জাতীয় -
১২
রাঙামাটিতে হাদি হত্যার বিচার দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’
জাতীয় -
১৩
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
জাতীয় -
১৪
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জাতীয় -
১৫
মধ্যরাতে ছেড়ে দেওয়া হলো রাজীব ঘোষকে, ইকবাল সোবহান জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন