|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রানীর পর সরে গেলেন পরিচালকও, এবার কী করবেন অক্ষয়?

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:৩৭ এএম
১৭৫ পঠিত
রানীর পর সরে গেলেন পরিচালকও, এবার কী করবেন অক্ষয়?
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
অভিনেত্রী রানীর পর এবার পরিচালক অমিত রাইও সরে দাঁড়ানোয় অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ৩’ সিনেমাটি নতুন সংকটের মুখে পড়েছে। এর আগে সৃজনশীল মতপার্থক্যের কারণে অভিনেত্রী রানী মুখার্জি সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। এবার পরিচালক অমিত রাইও নির্মাতাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বল...

অভিনেত্রী রানীর পর এবার পরিচালক অমিত রাইও সরে দাঁড়ানোয় অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ৩’ সিনেমাটি নতুন সংকটের মুখে পড়েছে। এর আগে সৃজনশীল মতপার্থক্যের কারণে অভিনেত্রী রানী মুখার্জি সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। এবার পরিচালক অমিত রাইও নির্মাতাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বলে জানা গেছে। ফলে বহুল প্রতীক্ষিত সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের সৃজনশীল মতপার্থক্যের জেরে অমিত রাই ও সিনেমাটির প্রযোজকেরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চিত্রনাট্যের পাশাপাশি অভিনয়শিল্পী নির্বাচন এবং মুক্তির পরিকল্পনা নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। সমস্যা সমাধানে একাধিকবার আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি তারা।

সিনেমাটির কাজ এগিয়ে নিতে এখন নতুন সম্ভাবনা খুঁজছেন নির্মাতারা। প্রয়োজনে নতুন পরিচালক নিয়োগের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে অক্ষয় কুমারের সঙ্গে ‘ওএমজি ৩’ সিনেমায় রানী মুখার্জির অভিনয়ের খবর আলোচনায় আসে। তবে শেষ পর্যন্ত সিনেমাটিতে তার যুক্ত হওয়া হয়নি। ভ্যারাইটি ইন্ডিয়ার ২০২৬ সালের মার্চের এক প্রতিবেদনে বলা হয়েছিল, রানীকে নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছিল। তবে তাকে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করা হয়নি। অন্যদিকে বলিউড হাঙ্গামার প্রতিবেদনে দাবি করা হয়, পরিচালক অমিত রাইয়ের সঙ্গে সৃজনশীল মতপার্থক্যের কারণেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান অভিনেত্রী।

দুটি প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে আসায় রানী মুখার্জির সরে দাঁড়ানোর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এবার পরিচালকও সরে যাওয়ার খবরে সিনেমাটির নির্মাণ পরিকল্পনা নতুন করে সাজাতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: মিড ডে

সূত্র: নতুন আরএসএস সোর্স