|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রামেকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ১১:০৪ এএম
২১৪ পঠিত
রামেকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই সরকারি হাসপাতালে দীর্ঘদিনের শয্যাসংকট, চিকিৎসক ও জনবল ঘাটতি, চিকিৎসা সরঞ্জামের অভাবসহ নানা সংকটের মধ্যে নতুন সভাপতির কাছে কার...
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই সরকারি হাসপাতালে দীর্ঘদিনের শয্যাসংকট, চিকিৎসক ও জনবল ঘাটতি, চিকিৎসা সরঞ্জামের অভাবসহ নানা সংকটের মধ্যে নতুন সভাপতির কাছে কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গত ২৮ অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বুধবার (৪ নভেম্বর) ভূমিমন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে মিজানুর রহমান মিনুকে রামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ। প্রজ্ঞাপনের অনুলিপি হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি মনোনীত সভাপতিকে বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক রোগী প্রতিদিন রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। রোগীর তুলনায় শয্যাসংখ্যা অপ্রতুল হওয়ায় অনেককে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হয়। এর সঙ্গে রয়েছে চিকিৎসক ও অন্যান্য জনবলের ঘাটতি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় নতুন সভাপতি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দায়িত্ব হাসপাতালের ব্যবস্থাপনায় কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে, সেদিকে তাকিয়ে রয়েছেন রোগী, স্বজন ও সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, ব্যবস্থাপনা কমিটির সক্রিয় উদ্যোগে শয্যা ও জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং সার্বিক সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: কালবেলা