ম্যাচের আগেরদিন কেন এত চিন্তিত তাইজুল, জানালেন সিমন্স
গণমাধ্যম ডেক্স
দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের সাম্প্রতিক পারফরম্যান্স ভাবিয়ে তুলছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। টেস্টে নিয়মিত ভরসা হলেও তার বোলিং নিয়ে বাড়ছে উদ্বেগ। পাশাপাশি আলোচনা উঠছে তার কাঁধের পুরনো চোট নিয়েও। সবমিলিয়ে দলের বাঁহাতি স্পিনারের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন কোচ ফিল সিমন্স। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট গড়াবে। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জিতে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচের আগে তাইজুলের ছন্দহীনতা দল এবং তার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়েছে বলছেন কোচ। সিমন্স বলেছেন, ‘এটা অবশ্যই উদ্বেগের, কারণ তাইজুল আমাদের দলের অন্যতম প্রধান স্পিনার। এটা চিন্তার বিষয় এবং নিশ্চিত এটা তার নিজের জন্যও চিন্তার। তার সাথে কথা বলার সময় দেখা গেছে নিজেও এটা নিয়ে ভাবছে এবং দলের জন্যও তাই, কারণ সে আমাদের অন্যতম প্রধান বোলিং অস্ত্র।’ সংযুক্ত আরব আমিরাত সফর থেকেই তাইজুলের কাঁধে চোট সমস্যা শুরু হয়। চোট কতটা গুরুতর তা নিয়ে টাইগারদের কোচ বললেন, ‘সেটা মেডিকেল টিমকে জিজ্ঞেস করতে হবে। জানি আমিরাতে তার কিছুটা সমস্যা হয়েছিল, কিন্তু এরপর থেকে সে ভালো থ্রো করছে, পুরোদমে বল করছে। অনুশীলনেও পুরোপুরি বল করেছে, তাই দেখে মনে হচ্ছে না এটা তাকে ভোগাচ্ছে।’
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
সারাবাংলা -
২
কক্সবাজার থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, উচ্ছ্বসিত পর্যটকরা
জাতীয় -
৩
মানিকগঞ্জে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জাতীয় -
৪
গার্মেন্টস শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
জাতীয় -
৫
এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
জাতীয় -
৬
মিগেলের মৃত্যু শোকে জাতীয় দল থেকেই সরে দাঁড়ালেন সেই গোলরক্ষক
জাতীয় -
৭
জলবায়ু ক্ষতির ১৫.২ বিলিয়ন ডলার নিয়ে কপ-৩১-এ দাবি তুলবে বাংলাদেশ
জাতীয় -
৮
শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয় -
৯
বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
জাতীয় -
১০
ইরান যুদ্ধের ঘোর সমর্থক পিট হেগসেথকে কি প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে
জাতীয় -
১১
বাথরুম পরিষ্কার, তবু দুর্গন্ধ? কারণ হতে পারে এই ৭টি জিনিস
জাতীয় -
১২
শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াইতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয় -
১৩
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটি
জাতীয় -
১৪
অবহেলিত শরীয়তপুরের তকমা মুছে গর্বিত জেলা গড়তে চাই: হুইপ অপু
জাতীয় -
১৫
৮ ঘণ্টা ধরে তালাবদ্ধ হোম ইকোনমিকসের অধ্যক্ষ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন