আঁখির শিক্ষক থেকে জার্মানিতে উচ্চশিক্ষা অর্জনের গল্প
গণমাধ্যম ডেক্স
ময়মনসিংহের সদর উপজেলার কিসমত গ্রামের এক সাধারণ পরিবারের মেয়ে অরনীকা জামান আঁখি। বাবা আশরাফুজ্জামান ছিলেন কৃষক, আর মা দেলোয়ারা বেগম গ্রামীণ ব্যাংকের সদস্য। তাদের অল্প আয়ে সংসার চালানো ও পড়াশোনার খরচ চালানো কঠিন ছিল। পরিবারে অসচ্ছলতা সত্ত্বেও বাধা অতিক্রম করে অদম্য ইচ্ছা নিয়ে এগিয়েছেন অরনীকা। সব প্রতিকূলতা মাড়িয়ে পরিবারের প্রথম গ্র্যাজুয়েট সম্পন্নকারী নারী তিনি। প্রবল ইচ্ছাশক্তির জোরে নিজের ভাগ্য নিজেই বদলে নিয়েছেন এই তরুণী।
অসচ্ছলতার কারণে যখন আঁখির পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম, ঠিক তখনই তাঁর পাশে এসে দাঁড়ায় আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্ট। ২০১৮ সালে তিনি অর্জন করেন মর্যাদাপূর্ণ ‘অদ্বিতীয়া’ শিক্ষাবৃত্তি। এই বৃত্তির অর্থ তাঁর পড়াশোনা ও দৈনন্দিন খরচের চাপ পুরোপুরি দূর করে দেয়। ফলে পরিবারকে আর কোনো অর্থনৈতিক দুশ্চিন্তা করতে হয়নি। স্বস্তির নিঃশ্বাস ফেলে আঁখি পুরো মনোযোগ দেন পড়াশোনায়। চট্টগ্রামের স্বনামধন্য এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউতে) থেকে অর্থনীতিতে সফলভাবে স্নাতক সম্পন্ন করেন তিনি।
পড়াশোনা শেষ করেই পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হয় আঁখিকে। অংশ নেন বিভিন্ন চাকরির ইন্টারভিউতে। শেষ পর্যন্ত নিজের অর্জিত শিক্ষাঙ্গনেই চাকরির সুযোগ করে নেন তিনি। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অ্যাডজাঙ্কট্ ম্যাথ ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন নিজের বিশ্ববিদ্যালয়ে এইউডব্লিউতে। পরবর্তীতে ২০২৩ সালের মে মাসে তিনি জুনিয়র ম্যাথ ফ্যাকাল্টি হিসেবে স্থায়ী হন।

নিজের শিক্ষকতা পেশা নিয়ে আঁখি বলেন, ‘আমার ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করেই চাকরিতে যোগ দেওয়ার, কারণ পরিবারকে দেখাশোনা করতে হবে। প্রথমে বেসরকারি সংস্থায় কাজ করার ইচ্ছা থাকলেও পরে মনে হলো নিজের বিশ্ববিদ্যালয়েই সুযোগ পেলে সেখানে করাটাই শ্রেয়। শেষ পর্যন্ত সেখানেই সুযোগ পেয়েছি এবং শিক্ষকতা দারুণভাবে উপভোগ করছিলাম।’
নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে এবার আঁখি পাড়ি জমিয়েছেন আরও বড় পরিসরে। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এ বছরের সেপ্টেম্বর মাসে তিনি জার্মানি গেছেন। বর্তমানে তিনি জার্মানির মর্যাদাপূর্ণ বন ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়নরত।
ময়মনসিংহের কিসমত গ্রামের এক সাধারণ একটি পরিবার থেকে শুরু হওয়া আঁখির এই যাত্রা প্রমাণ করে—অভাব কখনোই মেধার অন্তরায় হতে পারে না; কেবল প্রয়োজন অদম্য ইচ্ছা এবং সঠিক সুযোগ।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বিশ্বনাথকে স্ট্রাইকার করেও ভুটানের বিপক্ষে গোল পায়নি বাংলাদেশ
খেলাধুলা -
২
ইংরেজি শেখার স্বপ্ন দেখিয়ে ভর্তি, ২৮৪ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
জাতীয় -
৩
হরমুজে ভারতসহ চার দেশের জাহাজ চলাচলে অব্যাহতি দিল ইরান
জাতীয় -
৪
প্রাণিসম্পদ খাতের উৎপাদন ব্যয় কমাতে গবেষণার তাগিদ
জাতীয় -
৫
সাতক্ষীরায় বিপন্ন প্রজাতির বিড়াল উদ্ধার
জাতীয় -
৬
একাধিক সুযোগ মিসে প্রথমার্ধে গোলহীন বাংলাদেশ
জাতীয় -
৭
ভূমিধস জয়ের পর প্রতিশ্রুতি পূরণে ডেমোক্র্যাটদের ওপর সমর্থকদের চাপ
জাতীয় -
৮
একাধিক সুযোগ হাতছাড়া বাংলাদেশের, প্রথমার্ধে গোলশূন্য সমতা
জাতীয় -
৯
দুই যুগের পথচলায় নির্মাণশিল্পে আস্থার নাম আকিজ সিমেন্ট
জাতীয় -
১০
হাজারো আবেদনকারীকে পেছনে ফেলে সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নাভহান
জাতীয় -
১১
বিবাহবিচ্ছেদে বিশ্বজুড়ে বাড়ছে এআইয়ের পরামর্শ নেওয়ার প্রবণতা, পরিণতি কী হচ্ছে?
জাতীয় -
১২
আমি যখন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে, তখন আমার ছেলেটারে গুলি করে মেরে ফেললো
সারাবাংলা -
১৩
সামান্তা ছাড়লেন, ফারজানা ভিড়লেন
জাতীয় -
১৪
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত অর্জন
জাতীয় -
১৫
অন্ডকোষে হঠাৎ ব্যথার কারণ ও করণীয়
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন