|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মিসৌরিতে গর্ভপাতের অধিকার সীমিত করার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটারদের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:৩৪ পিএম
৪৩৯ পঠিত
মিসৌরিতে গর্ভপাতের অধিকার সীমিত করার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটারদের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে গর্ভপাতের অধিকার সীমিত করার লক্ষ্যে সংবিধান সংশোধনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। প্রস্তাবটি পাস হলে অধিকাংশ ক্ষেত্রে গর্ভপাতের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করা হতো। এই ভোটের মধ্য দিয়ে দুই বছর আগের সিদ্ধান্তই পুনর্ব্যক্ত করলেন মিসৌরির ভোটাররা। ২০২৪ সালে...

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে গর্ভপাতের অধিকার সীমিত করার লক্ষ্যে সংবিধান সংশোধনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। প্রস্তাবটি পাস হলে অধিকাংশ ক্ষেত্রে গর্ভপাতের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করা হতো।

এই ভোটের মধ্য দিয়ে দুই বছর আগের সিদ্ধান্তই পুনর্ব্যক্ত করলেন মিসৌরির ভোটাররা। ২০২৪ সালে গর্ভপাতের অধিকার সংরক্ষণে সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে বিদ্যমান গর্ভপাত নিষেধাজ্ঞা বাতিল করেছিলেন তারা।

এরপর রিপাবলিকান-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য আইনসভা তুলনামূলক শিথিল একটি গর্ভপাত নিষেধাজ্ঞার প্রস্তাব এবারের নির্বাচনে ভোটারদের সামনে উপস্থাপন করে।

প্রস্তাব অনুযায়ী, চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি, ভ্রূণের গুরুতর অস্বাভাবিকতা এবং ধর্ষণ বা অজাচারের ক্ষেত্রে ১২ সপ্তাহের গর্ভাবস্থা পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেওয়ার কথা ছিল।

এ ছাড়া প্রস্তাবটিতে অপ্রাপ্তবয়স্ক ট্রান্সজেন্ডারদের জন্য নির্দিষ্ট কিছু চিকিৎসাপদ্ধতি নিষিদ্ধ করতে অঙ্গরাজ্যের সংবিধান সংশোধনের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

তবে ভোটাররা প্রস্তাবটি প্রত্যাখ্যান করায় মিসৌরিতে গর্ভপাতের অধিকার সীমিত করার এই উদ্যোগ কার্যকর হচ্ছে না।

সূত্র: আল জাজিরা

সূত্র: কালবেলা