মাদকসেবনরত অবস্থায় আটক স্বেচ্ছাসেবক দলের নেতা, ডোপ টেস্টে পজিটিভ
গণমাধ্যম ডেক্স
মাদকসেবনের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহম্মদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।
আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ বিন শফিক এ দণ্ডাদেশ দেন। পরে তাঁকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ইউএনও এস এম আবদুল্লাহ বিন শফিক।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় রূপগঞ্জের মাঝিনা এলাকা থেকে মাদকসেবনরত অবস্থায় আলী আহম্মদকে আটক করে রূপগঞ্জ থানা-পুলিশ। আজ তাঁর ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী আহম্মদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। আজ দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলী আহম্মদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা ব্যক্তিগত যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বিশ্বনাথকে স্ট্রাইকার করেও ভুটানের বিপক্ষে গোল পায়নি বাংলাদেশ
খেলাধুলা -
২
ইংরেজি শেখার স্বপ্ন দেখিয়ে ভর্তি, ২৮৪ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
জাতীয় -
৩
হরমুজে ভারতসহ চার দেশের জাহাজ চলাচলে অব্যাহতি দিল ইরান
জাতীয় -
৪
প্রাণিসম্পদ খাতের উৎপাদন ব্যয় কমাতে গবেষণার তাগিদ
জাতীয় -
৫
সাতক্ষীরায় বিপন্ন প্রজাতির বিড়াল উদ্ধার
জাতীয় -
৬
একাধিক সুযোগ মিসে প্রথমার্ধে গোলহীন বাংলাদেশ
জাতীয় -
৭
ভূমিধস জয়ের পর প্রতিশ্রুতি পূরণে ডেমোক্র্যাটদের ওপর সমর্থকদের চাপ
জাতীয় -
৮
একাধিক সুযোগ হাতছাড়া বাংলাদেশের, প্রথমার্ধে গোলশূন্য সমতা
জাতীয় -
৯
দুই যুগের পথচলায় নির্মাণশিল্পে আস্থার নাম আকিজ সিমেন্ট
জাতীয় -
১০
হাজারো আবেদনকারীকে পেছনে ফেলে সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নাভহান
জাতীয় -
১১
বিবাহবিচ্ছেদে বিশ্বজুড়ে বাড়ছে এআইয়ের পরামর্শ নেওয়ার প্রবণতা, পরিণতি কী হচ্ছে?
জাতীয় -
১২
আমি যখন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে, তখন আমার ছেলেটারে গুলি করে মেরে ফেললো
সারাবাংলা -
১৩
সামান্তা ছাড়লেন, ফারজানা ভিড়লেন
জাতীয় -
১৪
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত অর্জন
জাতীয় -
১৫
অন্ডকোষে হঠাৎ ব্যথার কারণ ও করণীয়
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন