কণিকার বিচ্ছেদ থেকে জিয়ার প্রেমের সমীকরণ, বলিউডের আলোচিত ‘তিন’
গণমাধ্যম ডেক্স
বিনোদন জগতে একের পর এক চমক নিয়ে হাজির হয়েছে বলিউড। দীর্ঘদিনের দাম্পত্যে ইতি টানার ঘোষণা করেছেন গায়িকা কণিকা কাপুর। অন্যদিকে শাহরুখ খানের জন্মদিনে প্রকাশিত ‘কিং’ সিনেমার গান ভেঙেছে দর্শকসংখ্যার নজির। পাশাপাশি কারান ধনকের সঙ্গে বিচ্ছেদের জল্পনায় জল ঢেলেছেন অভিনেত্রী জিয়া শঙ্কর। এক নজরে দেখে নেওয়া যাক বলিউডের আলোচিত এই তিন খবর।
বিয়ের ৪ বছরের মাথায় বিচ্ছেদের সিদ্ধান্ত কণিকা কাপুরের
‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুরের ব্যক্তিগত জীবনে ছন্দপতন ঘটেছে। স্বামী গৌতম হাতিরামানির সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা সমাজমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ২০২২ সালে লন্ডনে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন দুজনে। দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্বের পর তাদের সম্পর্ক পরিণতি পেয়েছিল দাম্পত্যে। কিন্তু এবার সেই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন গায়িকা। বিচ্ছেদের ঘোষণা প্রকাশ্যে আনার ঠিক আগেই ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবিগুলি সরিয়ে ফেলেছিলেন তিনি। নিজের পোস্টে ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ের কথা জানিয়ে অনুরাগী ও পরিচিতদের কাছে গোপনীয়তা বজায় রাখার আবেদন জানিয়েছেন কণিকা।
২৪ ঘণ্টায় ৬ কোটির বেশি ভিউ পেল শাহরুখ-দীপিকার গান
জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন শাহরুখ খান। গত ২ নভেম্বর ৬১ বছরে পা দেওয়ার দিনেই প্রকাশ্যে আসে তার আগামী ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’। গানটিতে শাহরুখের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন। মুক্তির পর থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে এই রোমান্টিক গান। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে গানটির দর্শকসংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেছে। শুধু ইউটিউবেই গানটি দেখা হয়েছে ৩ কোটি ৬৩ লাখের বেশি বার। লাইকের সংখ্যাও পেরিয়েছে ৪ লাখ ৩০ হাজার। শাহরুখ ও দীপিকার পর্দার রসায়ন যে দর্শকদের মধ্যে এখনো সমান জনপ্রিয়, এই পরিসংখ্যান যেন তারই প্রমাণ।
বিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন জিয়া শঙ্কর
বাগদত্তা কারান ধনকের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জন ঘিরে সম্প্রতি আলোচনায় এসেছিলেন অভিনেত্রী জিয়া শঙ্কর। ইনস্টাগ্রামে কারানকে আনফলো করা এবং তার কিছু রহস্যময় পোস্ট দেখে অনুরাগীদের একাংশের ধারণা হয়েছিল, তাদের বাগদান হয়তো ভেঙে গিয়েছে। তবে সেই জল্পনায় নিজেই ইতি টানলেন অভিনেত্রী। কারানের সঙ্গে সমুদ্রসৈকতে কাটানো মুহূর্তের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন জিয়া। ছবিগুলিতে দু’জনের ঘনিষ্ঠতা দেখে অনুরাগীদের ধারণা, তাদের সম্পর্ক এখনও অটুট। মতপার্থক্য বা সাময়িক দূরত্ব থাকলেও একে অপরের পাশে থাকার সিদ্ধান্তেই অনড় রয়েছে এই জুটি।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ইলেকট্রোলাইট পানীয় খাচ্ছেন? উপকারের বদলে ক্ষতি হচ্ছে না তো?
লাইফস্টাইল -
২
ট্রিপল মার্ডার মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
সারাবাংলা -
৩
মোংলায় শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
জাতীয় -
৪
নভেম্বরেই শেষ হচ্ছে দর্শকপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’
জাতীয় -
৫
কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
জাতীয় -
৬
‘মেট্রোরেলে মানবতার কাছে ঋণী হয়ে গেলাম’
জাতীয় -
৭
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি
জাতীয় -
৮
পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টা, ঢাকায় প্রধান আসামি গ্রেপ্তার
জাতীয় -
৯
কোমোর ৯ গোলের রেকর্ডের পর পা মাটিতেই রাখতে বলছেন ফ্যাব্রেগাস
জাতীয় -
১০
৯ গোলে কোমোর রেকর্ড, অন্য ম্যাচগুলোতেও যেসব রেকর্ড হলো
জাতীয় -
১১
নারী ও শিশুর প্রতি সহিংসতা: লড়াইটা যেখানে অভিন্ন
জাতীয় -
১২
বিএনপি বড় দল হতে পারে, তবে আপসকামী: নাহিদ ইসলাম
সারাবাংলা -
১৩
যুবদল নেতার ‘হুমকির’ কারণে প্রাণভয়, কর্মস্থলে আসছেন না স্বাস্থ্য কর্মকর্তা
জাতীয় -
১৪
তৌফিকের ১১ মাসের শিশুসন্তান-অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের
জাতীয় -
১৫
টানা ৬ মাস ঘুমাতে পারেননি কারিনা, কারণ কী ছিল
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন