ডেমোক্র্যাটদের সঙ্গে কাজে আগ্রহী ট্রাম্প
গণমাধ্যম ডেক্স
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দেশের ভালো নিশ্চিত করতে আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। এরপরই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, বিরোধী শিবিরের নেতারা তাঁকে ফোন করেছেন।
সংবাদমাধ্যম পলিটিকোকে এক সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, দেশের মঙ্গলের জন্য তাঁর প্রশাসন ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করবে।
নির্বাচনের রাতে পলিটিকোর লাইভ সম্প্রচারে যুক্ত হন ট্রাম্প। তিনি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘দেশের ভালো নিশ্চিত করতে আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এটি খুবই গুরুত্বপূর্ণ।’
কিছুটা নরম সুরেই কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নতুন কংগ্রেস থেকে আসা যেকোনো বিলে ভেটো দেওয়ার অধিকার তাঁর আছে। তবে আগামী দুই বছর তিনি কেবল বসে বসে সব বিলে ভেটো দিতে চান না। অথচ এর আগে ঠিক উল্টো ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। এমনকি নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি।

ট্রাম্প পলিটিকোকে বলেন, ‘তারা এরই মধ্যে আমাকে ফোন করেছে। তারা আমার সঙ্গে কাজ করতে চায়।’ তবে ঠিক কে কে তাঁকে ফোন করেছেন, সেটি জানাতে অস্বীকৃতি জানান তিনি।
ডেমোক্র্যাটদের নীল ঢেউয়ে ধুয়েমুছে গেছে রিপাবলিকান লাল। ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ইতিমধ্যে ২২৪ আসনে জয় পেয়েছে। ট্রাম্পের দল রিপাবলিকানরা পেয়েছেন ১৩৮ আসন। এখনো ৭৩ আসনের ফল ঘোষণা বাকি। এর মধ্যে ডেমোক্র্যাটরা ৩২ আসনে এবং রিপাবলিকানরা ৩৩ আসনে এগিয়ে রয়েছেন।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রিপাবলিকানদের কাছ থেকে এ পর্যন্ত নতুন করে ২৭টি আসন ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ২১৮ আসন।
‘আমি প্রার্থী থাকলে আমরা জিততাম’
ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, তাঁর এই সিদ্ধান্তের কারণেই রিপাবলিকান দলের (জিওপি) বড় পরাজয় ঘটেছে। তবে প্রেসিডেন্ট তাঁর ওই সিদ্ধান্তের পক্ষেই সাফাই গেয়েছেন।
ট্রাম্প বলেন, ‘অনেকেই বলেন ইরানের কারণে তেলের দাম বেড়েছে। কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত, ইরান বিষয়ে আমার সিদ্ধান্তটি একেবারেই সঠিক ছিল। আমাদের দেশ, এমনকি পুরো বিশ্বের দীর্ঘমেয়াদি মঙ্গলের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এখনো আমার সিদ্ধান্তটি সঠিকই আছে।’
মধ্যবর্তী নির্বাচনে এত বেশি রিপাবলিকান প্রার্থী হেরে যাওয়ার কারণ হিসেবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়েছে, আমি নির্বাচনে প্রার্থী ছিলাম না। এ বিষয়ে আমার কিছুই করার ছিল না। আমি প্রার্থী থাকলে আমরা জিততাম।’
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ইলেকট্রোলাইট পানীয় খাচ্ছেন? উপকারের বদলে ক্ষতি হচ্ছে না তো?
লাইফস্টাইল -
২
ট্রিপল মার্ডার মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
সারাবাংলা -
৩
মোংলায় শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
জাতীয় -
৪
নভেম্বরেই শেষ হচ্ছে দর্শকপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’
জাতীয় -
৫
কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
জাতীয় -
৬
‘মেট্রোরেলে মানবতার কাছে ঋণী হয়ে গেলাম’
জাতীয় -
৭
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি
জাতীয় -
৮
পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টা, ঢাকায় প্রধান আসামি গ্রেপ্তার
জাতীয় -
৯
কোমোর ৯ গোলের রেকর্ডের পর পা মাটিতেই রাখতে বলছেন ফ্যাব্রেগাস
জাতীয় -
১০
৯ গোলে কোমোর রেকর্ড, অন্য ম্যাচগুলোতেও যেসব রেকর্ড হলো
জাতীয় -
১১
নারী ও শিশুর প্রতি সহিংসতা: লড়াইটা যেখানে অভিন্ন
জাতীয় -
১২
বিএনপি বড় দল হতে পারে, তবে আপসকামী: নাহিদ ইসলাম
সারাবাংলা -
১৩
যুবদল নেতার ‘হুমকির’ কারণে প্রাণভয়, কর্মস্থলে আসছেন না স্বাস্থ্য কর্মকর্তা
জাতীয় -
১৪
তৌফিকের ১১ মাসের শিশুসন্তান-অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের
জাতীয় -
১৫
টানা ৬ মাস ঘুমাতে পারেননি কারিনা, কারণ কী ছিল
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন