|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আবার হামলা চালিয়ে ওয়াশিংটন যেন জনমতকে উপেক্ষা না করে: ইরান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পিএম
১৫৮ পঠিত
আবার হামলা চালিয়ে ওয়াশিংটন যেন জনমতকে উপেক্ষা না করে: ইরান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছেন। তাই ইরানে আবার হামলা চালিয়ে ওয়াশিংটনের উচিত হবে না জনমত উপেক্ষা করা। তিনি বলেন, মার্কিন ভোটাররা ‘যুদ্ধকে না’ বলেছেন। তবে এটি তাদের বিবেকে...
ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছেন। তাই ইরানে আবার হামলা চালিয়ে ওয়াশিংটনের উচিত হবে না জনমত উপেক্ষা করা। তিনি বলেন, মার্কিন ভোটাররা ‘যুদ্ধকে না’ বলেছেন। তবে এটি তাদের বিবেকের তাড়না থেকে, নাকি জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে—তা স্পষ্ট নয়। যে কোনো কারণেই হোক, ভোটের ফলাফলে তাদের অবস্থান প্রকাশ পেয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অবশ্য সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে ক্ষমতায় যে দলই থাকুক, ইরানের প্রতি ওয়াশিংটনের বৈরী মনোভাব বদলাবে না। এ কারণে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় তেহরান সতর্ক অবস্থানে রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়। যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারীরা চেষ্টা চালালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করেননি। তথ্যসূত্র: রয়টার্স

সূত্র: কালবেলা