|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গ্রাউন্ড সেবা আধুনিকায়নে বড় বিনিয়োগের পথে হাঁটছে ইউএস-বাংলা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম
৩১৮ পঠিত
গ্রাউন্ড সেবা আধুনিকায়নে বড় বিনিয়োগের পথে হাঁটছে ইউএস-বাংলা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
উড়োজাহাজের বহর সম্প্রসারণের পাশাপাশি গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বাড়ানো, ফ্লাইটের সময় ঠিক রাখা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে অন্তত ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এরই মধ্যে এ উদ্দেশ্যে ১২ মিলিয়ন মার্কিন ডলারের এলসি খুলেছে দেশের বেসরকারি খাতে সবচ...
উড়োজাহাজের বহর সম্প্রসারণের পাশাপাশি গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বাড়ানো, ফ্লাইটের সময় ঠিক রাখা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে অন্তত ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এরই মধ্যে এ উদ্দেশ্যে ১২ মিলিয়ন মার্কিন ডলারের এলসি খুলেছে দেশের বেসরকারি খাতে সবচেয়ে বড় এই এয়ারলাইন্স সংস্থাটি। ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রতিষ্ঠার এক যুগ অতিক্রম করে ইউএস-বাংলা এয়ারলাইন্স এখন আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বর্তমানে এয়ারলাইন্সটির বহরে ২৫টি উড়োজাহাজ থাকলেও আগামী বছরের ডিসেম্বরের মধ্যে আরও অন্তত ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ সংযোজনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।  বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে যাত্রী পরিবহন করলেও আরও অন্তত ১৬টি নতুন আন্তর্জাতিক গন্তব্য যুক্ত করার উদ্যোগ নিয়েছে উড়োজাহাজ সংস্থাটি। ইউএস-বাংলার কর্মকর্তারা বলছেন, উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের পর্যাপ্ততা নিশ্চিত করাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তারা। বর্তমানে ইউএস-বাংলার ব্যবস্থাপনায় ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট থাকলেও আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে আরও ১৪৬টি নতুন সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব সরঞ্জামের মধ্যে এয়ারক্রাফট পুশব্যাক ট্রাক্টর ও টোবার, ব্যাগেজ বেল্ট লোডার, ব্যাগেজ ট্রাক্টর, প্যাসেঞ্জার বোর্ডিং স্টেয়ারস, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, এয়ার স্টার্ট ইউনিট, ক্যাটারিং ট্রাক, ওয়াটার ও ল্যাভাটরি সার্ভিস ট্রাকসহ বিভিন্ন র‌্যাম্প সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, একটি ফ্লাইটের সময়ানুবর্তিতা ও দক্ষ পরিচালনা শুধু উড়োজাহাজের ওপর নির্ভরশীল নয়; বরং আধুনিক গ্রাউন্ড ইকুইপমেন্ট, দক্ষ মানবসম্পদ এবং সমন্বিত ব্যবস্থাপনা এর অপরিহার্য অংশ। এজন্যই উড়োজাহাজ সম্প্রসারণের সঙ্গে গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বৃদ্ধি,ম এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিতে বড় বিনিয়োগ করছে ইউএস-বাংলা। তিনি বলেন, পরিবেশবান্ধব এভিয়েশন ব্যবস্থার বিকাশে সরকারের ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসির সঙ্গে সামঞ্জস্য রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি ইলেকট্রিক ভেহিকেল পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে ইউএস-বাংলা। এসব যানবাহনের চার্জিং অবকাঠামো স্থাপন প্রক্রিয়াধীন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক হাব গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় গ্রাউন্ড সাপোর্ট সম্প্রসারণ করা হচ্ছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স