সুপারমার্কেটের ফ্রিজ হ্যাকড হলে অন্যান্য প্রযুক্তিপণ্য কতটা ঝুঁকিপূর্ণ
গণমাধ্যম ডেক্স
সম্প্রতি ইউরোপের বেশ কিছু দেশে সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থায় তাপমাত্রা বৃদ্ধির জন্য সন্দেহভাজন সাইবার হামলাকে দায়ী করা হচ্ছে। এ ঘটনার পর শিল্পকারখানার যন্ত্রপাতি থেকে শুরু করে সাধারণ পারিবারিক সরঞ্জাম পর্যন্ত ইন্টারনেট-সংযুক্ত যন্ত্রের নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ বেড়েছে।
বর্তমানে ইন্টারনেটের সঙ্গে যুক্ত স্মার্ট ডিভাইসের মধ্যে ফ্রিজ, সেন্ট্রাল হিটিং এমনকি ওয়াশিং মেশিন অন্তর্ভুক্ত রয়েছে। যেকোনো যন্ত্র অনলাইনে যুক্ত থাকলে সাইবার হামলার মাধ্যমে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তবে এটি দিয়ে হ্যাকাররা সহজে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, এমন নয়।
যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিয়ারান মার্টিন জানান, ইন্টারনেটে যুক্ত থাকা যন্ত্রগুলোকে নিরাপদ রাখতে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আরও সুরক্ষা দাবি করা প্রয়োজন। গ্রাহকদের যন্ত্র হালনাগাদ রাখা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে। ইউকে সাইবার ডিফেন্সের গবেষকেরা ব্রিটিশ খুচরা বিক্রেতাদের সঙ্গে সম্পর্কিত ৮০০টির বেশি ফ্রিজ এবং বিল্ডিং-কন্ট্রোল ইন্টারফেস চিহ্নিত করেছেন। ইন্টারনেটে এগুলো খোলা থাকায় দুর্বল পাসওয়ার্ড বা সফটওয়্যারের ত্রুটির কারণে হ্যাক হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।
ব্রিটিশ রিটেল কনসোর্টিয়ামের প্রধান নির্বাহী হেলেন ডিকিনসন জানান, সাইবার আক্রমণের ঘটনা খুচরা বিক্রেতাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেন্টিনেলওয়ানের গবেষক টম হেগেল জানান, খুচরা বিক্রেতাদের যন্ত্রপাতির নিরাপত্তার বিষয়ে পরিষ্কার হতে হবে। আক্রমণকারীরা এসব যন্ত্রের নিয়ন্ত্রণ পরিচালনা করতে পারলে ডিফ্রস্টিংয়ের মতো বিভিন্ন কাজ করে ধ্বংসযজ্ঞ চালানো হয়। একটি সেটিংস পরিবর্তন করে কম্পিউটার সিস্টেমকে বাধাগ্রস্তসহ পণ্য ধ্বংস করে ফেলতে পারে। ২০২৫ সালের মে মাসে র্যানসমওয়্যার হামলার কারণে ইউকের খুচরা বিক্রেতারা তাজা পণ্য সরবরাহে মারাত্মক সমস্যায় পড়েছিল।
সুপারমার্কেটের বাইরে ইন্টারনেট-সংযুক্ত প্রযুক্তি দূরবর্তীভাবে শিল্পসংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং যানবাহন পরিচালনায় ব্যবহৃত হয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ কেন মুনরো জানান, ২০১৫ সালে গবেষকেরা ইন্টারনেটের মাধ্যমে জিপ গাড়ি হ্যাক করে দেখিয়েছিলেন। এর পর থেকে যানবাহন শিল্প নিরাপত্তাব্যবস্থায় নজর দেয়। বিদ্যুৎকেন্দ্র এবং পানি সরবরাহ নেটওয়ার্কের সরঞ্জামগুলো দূর থেকে পর্যবেক্ষণে মোবাইল কানেকশন ব্যবহৃত হয়। বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠান এখনো পুরোনো ও ঝুঁকিপূর্ণ সরঞ্জামের ওপর নির্ভর করে কাজ করছে। প্রযুক্তিপ্রতিষ্ঠান জেডএসকলারের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অলিভিয়ার ডালয় জানান, সঠিক সুরক্ষা না থাকলে ইন্টারনেট-সংযুক্ত যেকোনো কারখানা বা বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামো একই ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
সূত্র: বিবিসি
পাঠকের ছবি (৫ নভেম্বর ২০২৬)
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
‘পারবে তুমিও’র স্বপ্নপূরণে রবি বোলার হান্ট খুঁজে পেল ২১ বোলার
জাতীয় -
২
জ্ঞানেশের চিন্তা কি বাড়িয়ে দিল পুরোনো ঘুষের অভিযোগ, তদন্ত শুরু হচ্ছে কেরলমে
জাতীয় -
৩
পাঠকের ছবি (৫ নভেম্বর ২০২৬)
জাতীয় -
৪
পালংশাক খেতে ভালো লাগে না? শরীরে আয়রন বাড়াতে পাতে যা খাবেন
লাইফস্টাইল -
৫
রোনালদোকে যথাযথ স্বীকৃতি দিতে চায় পর্তুগাল
খেলাধুলা -
৬
অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত
জাতীয় -
৭
ভ্যান্সকে ‘হেরে যাওয়া জুয়াড়ি’ বলে কটাক্ষ ইরানের স্পিকারের
জাতীয় -
৮
ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে নতুন ২ আন্তঃনগর ট্রেন
জাতীয় -
৯
এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ১ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী
জাতীয় -
১০
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব
জাতীয় -
১১
নেতানিয়াহুর জন্য ধাক্কা, প্রধানমন্ত্রী পদে সুপারিশ করল না মিত্র দল
জাতীয় -
১২
শ্রমিক আন্দোলনে ব্যতিক্রম নারায়ণগঞ্জ-৩
জাতীয় -
১৩
ইরানের তেল নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা, মার্কিন নিষেধাজ্ঞায় চণ্ডীগড়ের দম্পতি
জাতীয় -
১৪
এশিয়া কাপ: আফগানদের সাথে পেরে উঠল না বাংলাদেশ
জাতীয় -
১৫
তুই আমার গায়ে হাত দিছোস কেন...সাংবাদিককে পরীমণি
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন