ভিনগ্রহের প্রাণীর খোঁজে রহস্যময় রেডিও সংকেত শনাক্ত করলেন বিজ্ঞানীরা
গণমাধ্যম ডেক্স
মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে উন্নত সভ্যতা রয়েছে কি না, তা নিয়ে আমাদের জানার শেষ নেই। আর তাই দীর্ঘদিন থেকেই ভিনগ্রহে কোনো প্রাণী রয়েছে কি না, তা জানতে গবেষণা করছেন বিজ্ঞানীরা। ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর সন্ধান করতে গিয়ে সম্প্রতি বিজ্ঞানীরা একটি রহস্যময় রেডিও সংকেত শনাক্ত করেছেন। চীনের বিশাল রেডিও টেলিস্কোপ ফাস্টের পুরোনো তথ্যগুলো নতুন সফটওয়্যারের মাধ্যমে পর্যালোচনার সময় এই সংকেত শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, পৃথিবী থেকে প্রায় ২৩৮ আলোকবর্ষ দূরে অবস্থিত কেটু–১৫৫ নক্ষত্র সিস্টেম পর্যবেক্ষণের সময় এই সংকেতের সন্ধান পাওয়া গেছে। এই সিস্টেমে তিনটি সুপার–আর্থ রয়েছে, যার একটি নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে। দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণা ফলাফলে বলা হয়েছে, প্রাকৃতিক মহাজাগতিক প্রক্রিয়ায় এ ধরনের সংকেত খুব কম তৈরি হয়ে থাকে। কৃত্রিম ট্রান্সমিটার সাধারণত নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সংকেত তৈরি করায় এ ধরনের সংকেত ভিনগ্রহের প্রযুক্তির সন্ধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয়
সংকেতটি শুধু কেটু–১৫৫ নক্ষত্রের দিকে লক্ষ্য করা টেলিস্কোপের নির্দিষ্ট রিসিভার বিমে ধরা পড়েছে। বাকি ১৮টি বিমে এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সময়ের সঙ্গে সঙ্গে সংকেতের ফ্রিকোয়েন্সিও নিয়মিতভাবে পরিবর্তন হয়েছে। বিজ্ঞানীদের মতে, অস্বাভাবিক সংকেত শনাক্ত করা এবং সেটির সঠিক উৎস নিশ্চিত করা দুটি সম্পূর্ণ আলাদা চ্যালেঞ্জ। সফটওয়্যার কেবল অনুসন্ধানের উপযোগী সংকেত চিহ্নিত করতে পারে, কিন্তু ঠিক কী কারণে সেটি তৈরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারে না।
চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে অবস্থিত ফাস্ট টেলিস্কোপটি বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ। টেলিস্কোপটির ডিস্ক প্রায় ১ হাজার ৬৪০ ফুট চওড়া, যা প্রায় ৩০টি ফুটবল মাঠের সমান। বিশাল এই পৃষ্ঠ মহাকাশ থেকে দুর্বল রেডিও তরঙ্গও সংগ্রহ করতে পারে। আর তাই নতুন এই গবেষণা পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব ও মহাজাগতিক যোগাযোগের রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
আবার কি একই ভুল করল বাংলাদেশ
পৃথিবী থেকে প্রায় ২৩৮ আলোকবর্ষ দূরে অবস্থিত কেটু–১৫৫ নক্ষত্র সিস্টেমের বাইরে থাকা গ্রহগুলো নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে অবস্থিত। ফলে সেখানে তরল পানি থাকার উপযোগী পরিবেশও থাকতে পারে।
সূত্র: ডেইলি মেইল
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয়
জাতীয় -
২
আবার কি একই ভুল করল বাংলাদেশ
জাতীয় -
৩
যৌনতানির্ভর সিনেমা বানিয়ে বিতর্কিত নির্মাতা তিন্তো ব্রাস মারা গেছেন
জাতীয় -
৪
বিদ্যুৎ বিল বেশি আসায় নেসকোর অফিসে ঘুরছি, কিন্তু প্রকৌশলীর দেখাই পাই না
সারাবাংলা -
৫
প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করতে চাই: প্রধানমন্ত্রী
সারাবাংলা -
৬
আফগানিস্তানের কাছে ১১৩ রানে হারল বাংলাদেশ
জাতীয় -
৭
নারীদের পিছিয়ে রেখে আত্মনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব নয়: সংস্কৃতি প্রতিমন্ত্রী
জাতীয় -
৮
আগামী ২ মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী
জাতীয় -
৯
তথ্য গোপন করে এক মামলায় তিনবার আগাম জামিন, দুই আইনজীবীকে হাইকোর্টে তলব
জাতীয় -
১০
বড় দরপতনের এক দিন পরই বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
জাতীয় -
১১
‘ওয়ালটন হাউজফুল অফার’-এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় -
১২
৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন নায়িকা পরীমনি
বিনোদন -
১৩
অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা খাবারে মিশছে সিসা, নতুন পাত্রেও ঝুঁকি
জাতীয় -
১৪
জয়ের পর ইরান যুদ্ধ বন্ধে বিল আনার ঘোষণা ডেমোক্র্যাটদের
জাতীয় -
১৫
‘পরবর্তী ওবামা’ কে এই জন অসফ?
আন্তর্জাতিক
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন