চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি
গণমাধ্যম ডেক্স
নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে এক পণ্য পরিবহন ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নবী হোসেন উত্তর কারারচর গ্রামের ফজর রহমানের ছেলে। তিনি পিকআপভ্যানে পণ্য পরিবহনের ব্যবসা করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নওগাঁয় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সন্ধ্যায় সন্ত্রাসী সানিসহ ৬-৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী দল ট্রান্সপোর্ট ব্যবসায়ী নবী হোসেনের বাড়ি গিয়ে তার ছোট ভাই মনির হোসেনকে খুঁজতে থাকে। এ সময় মনিরকে খুঁজে না পেয়ে সন্ত্রাসীরা ভাই নবী হোসেনের উপর চড়াও হয় এবং একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে। এ সময় তাকে বাঁচাতে এলে নবী হোসেনর স্ত্রী তাছলিমা বেগম ও মেয়ে সোহাগি আক্তারও তাদের হাতে আহত হন। আশপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেন। সেখানে নবী হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।
নবী হোসেনের স্ত্রী সোহাগি আক্তার জানান, সানি, নয়ন রব্বির নেতৃত্বে সন্ত্রাসীরা গুলি করতে করতে বাড়ির ভেতর প্রবেশ করে আমার দেবর মনিরকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে আমার স্বামীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। আমার স্বামী চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমার স্বামীকে চাপাতি দিয়ে কুপিয়ে ও পেটে গুলি করে গুরুতর আহত করে।
এ সময় আমি ও আমার মেয়ে দৌড়ে গেলে তারা আমাদের উপরও হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে আশপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে আসতে থাকলে তারা হুমকি দিয়ে চলে যায়।
তিনি আরও বলেন, ‘ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে ডাক্তাররা আমার স্বামীর শরীর থেকে একটি গুলি বের করেছে এবং তিনি বর্তমানে হাসপাতালে আছে। আমার স্বামীর ওপর হামলাকারীদের বিচার চাই।’
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তারা উভয় পক্ষই দুষ্ট প্রকৃতির মানুষ। তারা মারামারি করে ঢাকাতে ভর্তি আছে। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সঞ্জয়ের গান আর রোবটের নাচে পর্দা উঠলো জমকালো সাফের
খেলাধুলা -
২
নওগাঁয় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
জাতীয় -
৩
লাখো মানুষের বিক্ষোভ ঘিরে ফ্রান্সে নিরাপত্তা জোরদার
জাতীয় -
৪
পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন
জাতীয় -
৫
ভুটানের বিপক্ষে বড় চমকে একাদশ ঘোষণা বাংলাদেশের
জাতীয় -
৬
৭ নভেম্বর সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ
জাতীয় -
৭
খুলনায় এবার চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
জাতীয় -
৮
বলবয় থেকে ভারতের জয়ের নায়ক সুহাইল, পাকিস্তানের আক্ষেপের হার
জাতীয় -
৯
ঢাকার ২৬ কলেজকে শোকজ, সভার হাজিরার নির্দেশ
জাতীয় -
১০
সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, দুপুরের পর পরিস্থিতি শান্ত
সারাবাংলা -
১১
বিচারক নাহিদ রুমানার বিরুদ্ধে বক্তব্য প্রত্যাহার করতে ব্যারিস্টার সারোয়ারকে লিগ্যাল নোটিশ
জাতীয় -
১২
খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় -
১৩
মোংলার পথে প্রধানমন্ত্রী
জাতীয় -
১৪
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
জাতীয় -
১৫
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন