|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করলেন কাতারের আমির

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:০৭ পিএম
৪৩৫ পঠিত
বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করলেন কাতারের আমির
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দেশটির লুসাইল প্রার্থনাস্থলে বিপুলসংখ্যক মুসল্লির সঙ্গে ইস্তিসকার নামাজ আদায় করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি এই নামাজ আদায় করেন।  বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা এবং নবী করিম (সা.)-এর সুন্নাহ অনুসরণের অংশ হিসেবে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে আমিরের ব্...

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দেশটির লুসাইল প্রার্থনাস্থলে বিপুলসংখ্যক মুসল্লির সঙ্গে ইস্তিসকার নামাজ আদায় করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি এই নামাজ আদায় করেন। 

বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা এবং নবী করিম (সা.)-এর সুন্নাহ অনুসরণের অংশ হিসেবে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জাসিম বিন হামাদ আল থানি, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি, শেখ মোহাম্মদ বিন খলিফা আল থানি এবং শেখ জাসিম বিন খলিফা আল থানিসহ রাজপরিবারের সদস্যরা অংশ নেন।

এ ছাড়া শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিম, বিভিন্ন মন্ত্রী, শুরা কাউন্সিলের সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও নামাজে শরিক হন।

নামাজ শেষে দেওয়া খুতবায় শেখ ড. ইয়াহইয়া বাত্তি আল-নুয়াইমি মুসল্লিদের বিনয় ও অনুতপ্ত হৃদয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানান।

তিনি বলেন, বৃষ্টিপাত বিলম্বিত হওয়া মানুষের জন্য আল্লাহর ওপর নির্ভরশীলতার কথা স্মরণ করিয়ে দেয়। এ পরিস্থিতিতে বেশি বেশি ক্ষমা প্রার্থনা, দান-সদকা এবং নেক আমল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় পানির নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, পানির অপচয় রোধ এবং এর সঠিক ব্যবহারের আহ্বান জানান খতিব।

সূত্র: কাতার ট্রিবিউন

সূত্র: নতুন আরএসএস সোর্স