রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল
গণমাধ্যম ডেক্স
একটি যুগের শেষ। আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর ২৩ বছরের পথচলার সমাপ্তি। কিন্তু পর্তুগালের সর্বকালের সেরা ফুটবল তারকাদের একজনের বিদায়টাকে এত সহজে হতে দিতে চায় না দেশটির ফুটবল ফেডারেশন।
রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের সঙ্গে মানানসই বিদায়ী সংবর্ধনার আয়োজন করতে চায় তারা। এমন এক আয়োজন, যেখানে সমর্থকেরা আরেকবার তাঁদের প্রিয় অধিনায়ককে অভিবাদন জানাতে পারবেন।
আজ আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর অবসরের ঘোষণার পর এক বিবৃতিতে নিজেদের অবস্থান জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। সেখানে রোনালদোর প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি ফেডারেশন জানিয়েছে, যথাযথ সম্মাননা ছাড়া এই বিদায় হতে দিতে রাজি নয় তারা।
বিবৃতিতে রোনালদোকে শুধু অসাধারণ একজন খেলোয়াড় নয়, বরং অনুপ্রেরণাদায়ী নেতা, নিবেদনের উদাহরণ এবং জাতীয় দলের চেতনার সবচেয়ে বড় প্রতীক হিসেবে অভিহিত করেছে এফপিএফ। ফেডারেশনের ভাষায়, ‘জাতীয় দলের হয়ে কিংবদন্তিতুল্য আন্তর্জাতিক ক্যারিয়ারে অধিনায়ক ২৩৪ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৪৬টি। দেশকে কাঁধে তুলে নিয়েছেন, ভেঙেছেন একের পর এক রেকর্ড। পর্তুগিজ ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, এমন অনেক অর্জনের পথে দলকে নেতৃত্ব দিয়েছেন।’
রোনালদোর প্রতিটি ঘামের বিন্দু, প্রতিটি গুরুত্বপূর্ণ গোল এবং মাঠে অধিনায়কের আর্মব্যান্ডের প্রতি সম্মান—সবকিছুই পর্তুগালের জার্সির প্রতি তাঁর নিঃশর্ত ভালোবাসার প্রতিফলন বলে উল্লেখ করেছে ফেডারেশন। তাদের মতে, রোনালদো পর্তুগালের নাম বিশ্বে উজ্জ্বল করতে ভূমিকা রেখেছেন।
বিবৃতির সবচেয়ে আবেগঘন অংশে ফেডারেশন লিখেছে, ‘এই বিদায় যেন যথাযথ সম্মাননা ছাড়া না হয়, এটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ক্রিস্টিয়ানো রোনালদোর বিশাল ক্যারিয়ারের উপযুক্ত সম্মান জানাতে আমরা আয়োজন করতে চাই, পরিকল্পনা করতে চাই এবং সক্রিয়ভাবে সহযোগিতা করতে চাই। এমন একটি আয়োজন, যেখানে সমর্থকেরা ও পুরো দেশ আরেকবার সেই খেলোয়াড়কে অভিবাদন জানাতে ও উদ্যাপন করতে পারবে, যিনি আমাদের এত কিছু দিয়েছেন।’
বিবৃতির শেষটাও রোনালদোকে ঘিরে আবেগের—‘সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক! এই বাড়ি সব সময় তোমারই থাকবে। চলো, এক হাজারতম গোলের দিকে এগিয়ে যাই!’
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সঞ্জয়ের গান আর রোবটের নাচে পর্দা উঠলো জমকালো সাফের
খেলাধুলা -
২
নওগাঁয় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
জাতীয় -
৩
লাখো মানুষের বিক্ষোভ ঘিরে ফ্রান্সে নিরাপত্তা জোরদার
জাতীয় -
৪
পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন
জাতীয় -
৫
ভুটানের বিপক্ষে বড় চমকে একাদশ ঘোষণা বাংলাদেশের
জাতীয় -
৬
৭ নভেম্বর সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ
জাতীয় -
৭
খুলনায় এবার চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
জাতীয় -
৮
বলবয় থেকে ভারতের জয়ের নায়ক সুহাইল, পাকিস্তানের আক্ষেপের হার
জাতীয় -
৯
ঢাকার ২৬ কলেজকে শোকজ, সভার হাজিরার নির্দেশ
জাতীয় -
১০
সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, দুপুরের পর পরিস্থিতি শান্ত
সারাবাংলা -
১১
বিচারক নাহিদ রুমানার বিরুদ্ধে বক্তব্য প্রত্যাহার করতে ব্যারিস্টার সারোয়ারকে লিগ্যাল নোটিশ
জাতীয় -
১২
খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় -
১৩
মোংলার পথে প্রধানমন্ত্রী
জাতীয় -
১৪
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
জাতীয় -
১৫
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন