‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির
গণমাধ্যম ডেক্স
২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির পরিবর্তন করা হয়েছে। দলটির নতুন আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন। এ সময় ‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ মন্তব্য করে আলোচনায় এসেছিলেন।
গতকাল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়। আমির পদে এ আর হাফিজ উল্লাহ আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। তিনি এর আগে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি পদে ছিলেন।
চলতি বছর ৮ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় ভোটারদের উদ্দেশে বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন এ আর হাফিজ উল্লাহ। তিনি বলেছিলেন, ‘আপনারা যদি ইসলামের পক্ষে, পবিত্র কোরআনের পক্ষে, দাঁড়িপাল্লায় ভোট দেন; আপনারা কী কী কারণে সওয়াবের ভাগী হবেন—এই দেওয়ার কারণে, আপনারা আল্লাহর পক্ষে দিছেন, পবিত্র কোরআনের পক্ষে দিছেন; আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর আমি বলি, যারা পবিত্র কোরআনের বিরুদ্ধে ভোট দিবে, তারা গুনাহগার হবে।’
আর হাফিজ উল্লাহর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। নির্বাচনে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে জামায়াত প্রার্থীর এমন বক্তব্য নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। জানতে চাইলে এ আর হাফিজ উল্লাহ সে সময় প্রথম আলোকে বলেন, ‘এমন কোনো বক্তব্য আমি দিয়েছি কি না, তা আমার মনে নেই। তবে ভুল করে মুখ ফসকে এমন কিছু বলে থাকতে পারি। আবার অনেক সময় আমার বক্তব্য খণ্ডিতভাবেও উপস্থাপন করা হয়।’
নতুন পদে দায়িত্ব পাওয়ার বিষয়ে আজ বৃহস্পতিবার এ আর হাফিজ উল্লাহ বলেন, ‘দলের পক্ষ থেকে জেলা আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এ দায়িত্ব পালনের চেষ্টা করব। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলকে শক্তিশালী করতে কাজ করে যাব।’
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
দুই যুগের পথচলায় নির্মাণশিল্পে আস্থার নাম আকিজ সিমেন্ট
জাতীয় -
২
হাজারো আবেদনকারীকে পেছনে ফেলে সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নাভহান
জাতীয় -
৩
বিবাহবিচ্ছেদে বিশ্বজুড়ে বাড়ছে এআইয়ের পরামর্শ নেওয়ার প্রবণতা, পরিণতি কী হচ্ছে?
জাতীয় -
৪
আমি যখন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে, তখন আমার ছেলেটারে গুলি করে মেরে ফেললো
সারাবাংলা -
৫
সামান্তা ছাড়লেন, ফারজানা ভিড়লেন
জাতীয় -
৬
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত অর্জন
জাতীয় -
৭
অন্ডকোষে হঠাৎ ব্যথার কারণ ও করণীয়
জাতীয় -
৮
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
জাতীয় -
৯
ফ্রান্সের লিওঁ শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
জাতীয় -
১০
এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে
জাতীয় -
১১
ব্ল-সুনামি, চোখে দেখা গণতন্ত্র ও ভোটাধিকার
জাতীয় -
১২
যক্ষ্মারোগী ধূমপান ছাড়ছে মুঠোফোনের বার্তায়
জাতীয় -
১৩
কার্যক্রম নিষিদ্ধ চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জাতীয় -
১৪
বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পেমেন্ট কাঠামো সহজ করার আহ্বান
জাতীয় -
১৫
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আমিনুর, সম্পাদক মিলন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন