|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

স্বাস্থ্যসেবায় মাদানী এভিনিউর ইউনাইটেডকে বেছে নিল এসএএফএফ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:০৪ পিএম
২৮৩ পঠিত
স্বাস্থ্যসেবায় মাদানী এভিনিউর ইউনাইটেডকে বেছে নিল এসএএফএফ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মেডিকেল সাপোর্ট নিশ্চিত করার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (এসএএফএফ) আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দেবে হসপিটালটি। সাফ নির্ধারিত মেডিকেল চাহিদা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশী-বিদেশী সকল...

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মেডিকেল সাপোর্ট নিশ্চিত করার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (এসএএফএফ) আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দেবে হসপিটালটি।

সাফ নির্ধারিত মেডিকেল চাহিদা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশী-বিদেশী সকল খেলোয়াড় ও দর্শকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে থাকছে ৩টি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (এএলএস) অ্যাম্বুলেন্স, ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৪ জন নার্স এবং ৮ জন হেলথকেয়ার প্রফেশনাল। 

এছাড়া মাঠ কিংবা দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় থাকছে পৃথক মেডিকেল রুম। পাশাপাশি মাঠেই প্রস্তুত রাখা হয়েছে ফার্স্ট এইডসহ ২টি এইডি, হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।

বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল।

সাফ আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণে চিকিৎসাসেবা প্রদানের এই উদ্যোগ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালকে আন্তর্জাতিক মানের মেডিকেল প্রোটোকল ও জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় আরও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। 

সূত্র: কালবেলা