|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাজধানীর শান্তিবাগে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৩৫ পিএম
৩০৪ পঠিত
রাজধানীর শান্তিবাগে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম সাইফ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শান্তিবাগের ১৮৭ নম্বর ২৪ তলা ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম সাইফ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন...

রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম সাইফ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শান্তিবাগের ১৮৭ নম্বর ২৪ তলা ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম সাইফ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। স্বজনেরা জানান, তাকে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া পাঠানোর প্রক্রিয়া চলছিল এবং পাশাপাশি তিনি প্রাইভেট পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাড়ির ছাদে অবস্থান করছিলেন। বাসায় ছিলেন তার দুই ছেলে ও তাদের মা। একপর্যায়ে বাসার ভেতরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও মারামারি শুরু হয়। এ সময় ১৭ বছর বয়সী ছোট ছেলে সাইম বড় ভাই সাইফের গলার নিচে ছুরি মারে।

পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় সাইফকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুরো বিষয়টি শাহজাহানপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স