কৃষিপণ্যে আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানিমুখী হবে সরকার: কৃষিমন্ত্রী
গণমাধ্যম ডেক্স
কৃষিপণ্যে আমদানিনির্ভরতা কমিয়ে দেশকে কৃষি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, যেসব কৃষিপণ্য আমদানি করতে হয়, সেগুলোর দেশীয় উৎপাদন বাড়িয়ে পর্যায়ক্রমে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আম ও লিচুবাগান, আধুনিক পদ্ধতিতে আদা উৎপাদন এলাকা এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষিকে আমদানিনির্ভরতা থেকে রপ্তানিমুখী খাতে রূপান্তর করাই সরকারের অন্যতম লক্ষ্য। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের কৃষকেরা অত্যন্ত পরিশ্রমী। কৃষির প্রতি তাদের আন্তরিকতা ও আগ্রহ প্রশংসনীয়। এ অঞ্চলে আম উৎপাদনের পাশাপাশি ধান ও সবজি চাষেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তিনি বলেন এ অঞ্চলের কৃষির সম্ভাবনাকে আরও কাজে লাগাতে আমবাগানের গাছের মধ্যবর্তী অব্যবহৃত জমিতে আদা চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। দেশে প্রতিবছর প্রায় দেড় লাখ টন আদা আমদানি করতে হয়। আমবাগানের ফাঁকা জায়গায় আদা চাষ করা গেলে একদিকে আমদানিনির্ভরতা কমবে অন্যদিকে কৃষকের বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে। এ জন্য মাটির উপযোগিতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নদীর পানি সেচকাজে ব্যবহারের উদ্যোগ সম্প্রসারণ করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ লক্ষ্যে একটি বড় প্রকল্প ইতোমধ্যে তার কাছে উপস্থাপন করা হয়েছে। প্রকল্পটি অনুমোদনের পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পাঠানো হয়েছে।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপনের সম্ভাবনা নিয়েও কাজ চলছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, আমের সংরক্ষণকাল বাড়ানো গেলে মৌসুমে বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত আমের ন্যায্যমূল্য পাবেন।
পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের অগ্রগতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন আদা, রসুন ও বর্ষাকালীন টমেটোর উৎপাদন বাড়াতেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী মৌসুম থেকে বর্ষাকালীন টমেটো চাষ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে।
সফরকালে মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গায় রোপা আমন ধান কাটার কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএমডিএর প্রতিনিধি এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বাংলাদেশের অর্থনৈতিক পুনর্জাগরণ: কর্তৃত্ববাদের উত্তরাধিকার, শ্রমিক অসন্তোষ ও রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক পরীক্ষা
জাতীয় -
২
বিনা খরচে মালয়েশিয়ার এক কোম্পানিতে কর্মী পাঠাবে বোয়েসেল
জাতীয় -
৩
২০ দেশের ৯৪ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মিলনমেলা বসছে আইআইইউসিতে
জাতীয় -
৪
নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার তিনযুগ
জাতীয় -
৫
টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু
জাতীয় -
৬
মার্কিন ও জাপানি ব্র্যান্ডের ‘ফুড সাপ্লিমেন্ট’ তৈরি হচ্ছিল রাজশাহীর এক বাড়িতে
জাতীয় -
৭
আদালতে উচ্ছৃঙ্খল পরীমনি
জাতীয় -
৮
সামান্তার রাজনৈতিক জার্নি অনেক বাকি: তাসনিম জারা
জাতীয় -
৯
রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে
জাতীয় -
১০
দুর্গম সীমান্তে সাপের কামড়ে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে আনা হলো চট্টগ্রাম সিএমএইচে
জাতীয় -
১১
ভাঙা সাঁকোই ৮ গ্রামের মানুষের একমাত্র ভরসা, ঝুঁকি নিয়ে নদী পারাপার
জাতীয় -
১২
আমরা তিন পয়েন্ট পেয়েছি যার ‘যোগ্য’ ছিলাম: ডুলি
জাতীয় -
১৩
তৈরি পোশাকশিল্প শুধু একটি খাত নয়, অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন
জাতীয় -
১৪
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া সমাপ্ত
জাতীয় -
১৫
ইব্রাহিমের প্রশংসায় ডুলি, বললেন বিশ্বনাথের নতুন ভূমিকা নিয়েও
খেলাধুলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন