|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসকে কাজে লাগাতে হবে, বললেন মার্কিন আইনপ্রণেতা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:২৪ এএম
৪২৬ পঠিত
ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসকে কাজে লাগাতে হবে, বললেন মার্কিন আইনপ্রণেতা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের ক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্য জেসন ক্রো। তিনি বলেছেন, কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে ডেমোক্র্যাটদের অগ্রাধিকার হওয়া উচিত জীবনযাত্রার ব্যয় কমানো, জবাবদিহি নিশ্চিত করা এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানো। আলজাজিরাকে...
যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের ক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্য জেসন ক্রো। তিনি বলেছেন, কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে ডেমোক্র্যাটদের অগ্রাধিকার হওয়া উচিত জীবনযাত্রার ব্যয় কমানো, জবাবদিহি নিশ্চিত করা এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানো। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কলোরাডোর এই আইনপ্রণেতা এসব কথা বলেন। শুক্রবার (৬ নভেম্বর) সংবাদমাধ্যমটি তা প্রকাশ করে।  সাবেক সেনা কর্মকর্তা ক্রো বলেন, সরকারি দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ তদন্তের ক্ষেত্রে অভিশংসন বা ইমপিচমেন্টের বিষয়টি একটি সম্ভাব্য হাতিয়ার হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে এটিকে নিজস্ব কোনো লক্ষ্য হিসেবে দেখা উচিত নয়। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি এবং যুদ্ধ পরিচালনার ধরন নিয়ে উদ্বেগের কথা তুলে ধরে ইসরায়েল বিষয়ে ওয়াশিংটনের নীতিতে নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন ক্রো। এছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর কার্যক্রম নিয়ন্ত্রণের পক্ষেও মত দিয়েছেন তিনি। তবে একই সঙ্গে সীমান্তের নিরাপত্তা বজায় রাখা এবং সহিংস অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগে গুরুত্ব দেওয়ার কথা বলেন এই ডেমোক্র্যাট নেতা। ক্রোর বক্তব্যে উঠে এসেছে, কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে ডেমোক্র্যাটদের সামনে শুধু অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার নয়, ইরান যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার মতো পররাষ্ট্রনীতির বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সূত্র: আল জাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স