|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে চোখে বাঁশ ঢুকে ছেলের মৃত্যু 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১১:০৭ পিএম
৩৬১ পঠিত
অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে চোখে বাঁশ ঢুকে ছেলের মৃত্যু 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চোখে বাঁশ ঢুকে গুরুতর আহত হওয়ার দুই দিন পর মারা গেছেন মো. হেলাল (৩৮) নামে এক যুবক। বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হেলাল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আমিন উদ্...

অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চোখে বাঁশ ঢুকে গুরুতর আহত হওয়ার দুই দিন পর মারা গেছেন মো. হেলাল (৩৮) নামে এক যুবক। বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হেলাল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আমিন উদ্দিন জমদ্দার বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় আথাকরা বাজারে চায়ের দোকান চালাতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) হেলালের মা স্ট্রোক করেন। পরে তাকে চিকিৎসার জন্য নোয়াখালীর মাইজদীতে নেওয়ার সিদ্ধান্ত হয়। রাতেই মাকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন হেলাল। পথে স্থানীয় মুন্সী রাস্তার আগে সড়কের পাশে বাঁশবোঝাই একটি গাড়ি থেকে ছিটকে আসা বাঁশ তার চোখে ঢুকে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে চোখে বাঁশের অংশ বিদ্ধ অবস্থায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে চোখ থেকে বাঁশের অংশ বের করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ দুর্ঘটনায় হেলালের মা, বোন ও মেজো ভাবিও আহত হন। তারা নোয়াখালীর মাইজদীর একটি হাসপাতালে চিকিৎসা নেন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, হেলাল আথাকরা বাজারের পরিচিত মুখ ছিলেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন। মাকে চিকিৎসকের কাছে নিতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হবেন, তা কেউ ভাবতে পারেনি। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি মারা গেলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হবে।
 

সূত্র: নতুন আরএসএস সোর্স