|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

২০২৭ সালে ভেনেজুয়েলায় নির্বাচন হতে পারে, জানালেন মার্কো রুবিও

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম
৩৯৬ পঠিত
২০২৭ সালে ভেনেজুয়েলায় নির্বাচন হতে পারে, জানালেন মার্কো রুবিও
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ভেনেজুয়েলায় আগামী ২০২৭ সালে নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে নির্বাচন আয়োজনের আগে দেশটির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও এসব...

ভেনেজুয়েলায় আগামী ২০২৭ সালে নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে নির্বাচন আয়োজনের আগে দেশটির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও এসব কথা বলেন।

তিনি জানান, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করতে কাজ করছে ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন নিশ্চয়তা দিতে রাজি হননি তিনি।

রুবিওর মতে, নির্বাচন আয়োজনের আগে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ও নির্বাচন কাউন্সিল পুনর্গঠন, নিরাপত্তা বাহিনীর সংস্কার এবং জাতীয় ঋণ পুনর্গঠনের অগ্রগতি জরুরি।

রুবিও বলেন, ‘আমার মনে হয়, শেষ পর্যন্ত বিষয়টি যেভাবে এগোচ্ছে, তাতে মানুষ সন্তুষ্ট হবে।’

সাক্ষাৎকারে রুবিও আরও জানান, যুক্তরাষ্ট্রের সমর্থনে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ও বিরোধী প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনার মাধ্যমে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট পুনর্গঠনের বিষয়ে সমঝোতা হতে পারে।

এছাড়া নতুন নির্বাচন কাউন্সিলের সদস্য নিয়োগ নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে আলোচকরা বৈঠকে বসবেন বলেও জানান তিনি।

ভেনেজুয়েলায় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের আগে বিচার বিভাগ, নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠান ও নিরাপত্তা কাঠামোর সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আনাদোলু এজেন্সি 

সূত্র: নতুন আরএসএস সোর্স