৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার
গণমাধ্যম ডেক্স
জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ৫৭০টি বৈদেশিক মুদ্রার কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৬০ টাকা।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি-হিলি সড়কের পাঁচবিবি চেকপোস্ট এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে বিজিবির একটি বিশেষ টহলদল। এ সময় আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের সদস্যদের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশে বহন করা মালামাল জব্দ করা হয়।
অভিযানে বিভিন্ন দেশের ৬০ ধরনের মোট ৫৭০টি বৈদেশিক মুদ্রার কয়েন উদ্ধার করা হয়। এসব কয়েনের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৬০ টাকা। এ ছাড়া ৭০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। উদ্ধার করা বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তুর মোট সিজার মূল্য ২ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৬০ টাকা।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা মালামাল বর্তমানে ব্যাটালিয়ন সদরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত মূর্তিসদৃশ বস্তুটি অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে উদ্ধার করা বৈদেশিক মুদ্রা জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
গবেষণামুখী প্রজন্ম তৈরিতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু
জাতীয় -
২
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর: মীর হেলাল
জাতীয় -
৩
ইরানে রুশ গ্যাস সরবরাহে পাইপলাইন নির্মাণ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা
জাতীয় -
৪
শিক্ষানবিশ মোটরযান চালকদের জন্য বিআরটিএর বিশেষ নির্দেশনা
জাতীয় -
৫
কেন হরমুজ প্রণালিতে ভারতসহ ৪ দেশকে ছাড় দিচ্ছে ইরান
জাতীয় -
৬
আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী
জাতীয় -
৭
আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি
জাতীয় -
৮
যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে বড় পতন শেয়ারবাজারে
জাতীয় -
৯
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ৭ মুসলিম
জাতীয় -
১০
কেয়ারটেকার মানেন নাই, মেনেছেন; সংস্কার মানেন নাই, মানতে হবে: জামায়াত আমির
জাতীয় -
১১
শিশুরা যখন রাজনৈতিক পরিবর্তনের মাশুল দেয়: জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের সম্পৃক্ততার একটি পর্যালোচনা
জাতীয় -
১২
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ কর্মী গ্রেপ্তার
জাতীয় -
১৩
৪৫তম বিসিএসে গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৫ জন
জাতীয় -
১৪
মাদক থেকে তরুণদের দূরে রাখতে খেলার মাঠ করে দিলেন যুবদল নেতা
জাতীয় -
১৫
ফিলিপাইনকে আরও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দেবে ভারত
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন