|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইংল্যান্ড দলে অবিশ্বাস্য চমক, প্রথমবার ডাক পেলেন ‘বেলিংহ্যাম ব্রাদার্স’

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:০৬ পিএম
৪১১ পঠিত
ইংল্যান্ড দলে অবিশ্বাস্য চমক, প্রথমবার ডাক পেলেন ‘বেলিংহ্যাম ব্রাদার্স’
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সর্বশেষ ফিফা বিশ্বকাপে তৃতীয় হয়ে দৌড় শেষ করেছিল ইংল্যান্ড। যেখানে বড় ভূমিকা ছিল জুড বেলিংহ্যামের। রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলে তিনি এখন বিশ্বস্ত তারকা। তবে প্রথমবার তার সঙ্গে জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন ছোট ভাই জুব বেলিংহ্যাম। এ ছাড়া জশ কিংকেও প্রথমবার কোচ থমাস টুখেলের ইংল্যান্ড স্কোয়াডে ডাকা হয়েছে।...

সর্বশেষ ফিফা বিশ্বকাপে তৃতীয় হয়ে দৌড় শেষ করেছিল ইংল্যান্ড। যেখানে বড় ভূমিকা ছিল জুড বেলিংহ্যামের। রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলে তিনি এখন বিশ্বস্ত তারকা। তবে প্রথমবার তার সঙ্গে জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন ছোট ভাই জুব বেলিংহ্যাম। এ ছাড়া জশ কিংকেও প্রথমবার কোচ থমাস টুখেলের ইংল্যান্ড স্কোয়াডে ডাকা হয়েছে।

প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়া দুজনেই মিডফিল্ডার। যে স্কোয়াড নিয়ে তারা নভেম্বরের ফিফা উইন্ডোতে নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে খেলবে। এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক এবং বরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কেড়েছেন জুব বেলিংহ্যাম।

অন্যদিকে, জশ কিং–ও ডাক পেয়েছেন বেশ দ্রুতগতিতে। ১৯ বছর বয়সী এই খেলোয়াড় চলতি মৌসুমে ফুলহ্যামের মিডফিল্ডে নিজেকে অপরিহার্য করে তুলেছেন। প্রিমিয়ার লিগে করা দুটি গোল তাকে দলটির সর্বোচ্চ গোলদাতার আসনে বসায়। সর্বশেষ বিশ্বকাপের আগে তিনি ইংল্যান্ডের প্রস্তুতি স্কোয়াডের সঙ্গে ছিলেন এবং অনূর্ধ্ব-২১ দলের হয়েও নিয়মিত নজর কাড়ছেন কিং।

তবে টুখেলের স্কোয়াডে নেই আগেরবার নাম প্রত্যাহার করা চেলসি ফরোয়ার্ড কোল পালমার, ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ তারকা ফিল ফোডেন ও ইউনাইটেডের তরুণ প্রতিভাবান কোবি মাইনো। এই মুহূর্তে পালমারের কোনো ইনজুরি সমস্যা নেই, তিনি ফিট বলেও উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। তবে সর্বশেষ ফিফা উইন্ডোর দল থেকে ছোট চোটের কারণে নাম প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি সম্ভবত ভালো লাগেনি ইংলিশ কোচের। চলতি মৌসুমে ক্লাবের ১১ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট নিয়ে তিনি অবশ্য ফর্মেই ছিলেন।

এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার মাইনোও একটি অনির্দিষ্ট চোটের কারণে আগের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে বিশ্বকাপ দলে সুযোগ পেলেও তিনি খেলার সুযোগ পাননি। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ফোডেন ছয়টি ম্যাচে ছয়টি গোল বা অ্যাসিস্টে অবদান রাখা সত্ত্বেও দলের বিবেচনায় নেই। ফিফা বিশ্বকাপ এবং পরবর্তী উইন্ডোর দলেও তাকে উপেক্ষা করা হয়েছিল। 

ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহ এবং টিনো লিভ্রামেন্তো চোটের কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন। ম্যানচেস্টার সিটির প্রধান কোচ এনজো মারেসকা লেফট-ব্যাক নিকো ও’রাইলিকে ‘শতভাগ ফিট’ মনে না করায় তিনিও দলে জায়গা পাননি। তবে রিয়াল মাদ্রিদের রাইট-ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ইংলিশ দলে জায়গা ধরে রেখেছেন। চোট কাটিয়ে বিশ্বকাপের পর প্রথমবারের মতো দলে ফিরেছেন ইন্টার মিলানের ফুল-ব্যাক জেড স্পেন্স। এ ছাড়া আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইটকেও দলে ডাকা হয়েছে।

ইংল্যান্ডের স্কোয়াড:

গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড, জেমস ট্রাফোর্ড ও জেসন স্টিল
ডিফেন্ডার : এজরি কনসা, মার্ক গুয়েহি, জ্যারড ব্র্যানথওয়েট, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, লুইস হল, জ্যারেল কোয়ানসা, জেড স্পেন্স, বেন হোয়াইট
মিডফিল্ডার : জুড বেলিংহ্যাম, জুব বেলিংহ্যাম, জশ কিং, জেমস গার্নার, এলিয়ট অ্যান্ডারসন, এবেরেচি এজে, মাইলস লুইস-স্কেলি, ডেকলান রাইস
ফরোয়ার্ড : হ্যারি কেইন, মরগান গিবস-হোয়াইট, ডমিনিক ক্যালভার্ট-লেউইন, অ্যান্থনি গর্ডন, রিও এনগুমোহা, মরগান রজার্স

সূত্র: কালবেলা