শিক্ষানবিশ মোটরযান চালকদের জন্য বিআরটিএর বিশেষ নির্দেশনা
গণমাধ্যম ডেক্স
শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স নিয়ে মোটরযান চালানোর ক্ষেত্রে চালকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংস্থাটির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়।
বিআরটিএ জানিয়েছে, বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময়ই কেবল শিক্ষানবিশ লাইসেন্সধারীরা গাড়ি চালাতে পারবেন। এ সময় গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন লাগানো বাধ্যতামূলক। এ ছাড়া মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ।
পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে সংস্থাটি।
মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষানবিশ লাইসেন্সধারী চালক প্রশিক্ষণের সময় সড়কে গাড়ি নিয়ে বের হলে গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন লিখে অথবা বোর্ড ঝুলিয়ে রাখতে হবে। ‘L’ হলো Learner শব্দের সংক্ষিপ্ত রূপ।
এই চিহ্ন দেখে অন্য চালকরা বুঝতে পারবেন, গাড়িটি একজন শিক্ষানবিশ চালাচ্ছেন। ফলে তারা সতর্ক হয়ে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখতে পারবেন। নিয়ম অমান্য করে মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালালে আইন অনুযায়ী শাস্তির মুখে পড়তে হতে পারে।
বিআরটিএর তথ্য অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স নিতে হবে। এ জন্য প্রথমে বিআরটিএর সেবা পোর্টালে (বিএসপি) অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে হবে।
লার্নার লাইসেন্সের আবেদনের সঙ্গে চিকিৎসা সনদ, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি বিল ও শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে হবে। এক ক্যাটাগরির লাইসেন্সের জন্য ৫১৮ টাকা এবং দুই ক্যাটাগরির জন্য ৭৪৮ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
প্রশিক্ষণ ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, শিক্ষানবিশ লাইসেন্স পাওয়ার পর আবেদনকারীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ শেষে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। এসব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে।
চূড়ান্ত লাইসেন্সের আবেদন ও ফি
দ্বিতীয় ধাপে বিআরটিএর সেবা পোর্টালের (বিএসপি) মাধ্যমে চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হবে। সংস্থাটির নির্ধারিত ফি অনুযায়ী, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ৪ হাজার ৬২৮ টাকা এবং পেশাদার লাইসেন্সের জন্য ২ হাজার ৮৩২ টাকা জমা দিতে হবে। তবে পেশাদার লাইসেন্সের আবেদনকারীদের জন্য ডোপ টেস্টের সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।
আবেদন অনুমোদিত হলে আবেদনকারী ই-ড্রাইভিং লাইসেন্স পাবেন। এ ছাড়া অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধের ক্ষেত্রে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাচ্ছে সরকার: নাহিদ ইসলাম
জাতীয় -
২
হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলার হলেন কৃষকদল নেতা
সারাবাংলা -
৩
মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ গ্রেপ্তার ৬
জাতীয় -
৪
আনসার সদর দপ্তরের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
৫
স্বর্গের লোভ দেখিয়ে শিশুদের অনাহারে হত্যা, কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের সাজা
আন্তর্জাতিক -
৬
রোনালদোর ক্যারিয়ারের স্মরণীয় ১০ মুহূর্ত
জাতীয় -
৭
যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে
জাতীয় -
৮
ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
জাতীয় -
৯
মাদক-জুয়া থেকে বিরত রাখতে খেলার বিকল্প নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী
জাতীয় -
১০
চুরির অপবাদে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন
জাতীয় -
১১
ইরানকে ৯০টি হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে রাজি রাশিয়া
জাতীয় -
১২
সিলেটে নিজ বাড়ি থেকে আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার
জাতীয় -
১৩
সেনা সদস্য নিহত হওয়া সেই পাহাড়ে ৩ মরদেহ পড়ে থাকার খবর
জাতীয় -
১৪
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
বিনোদন -
১৫
ইউরোপে যুব সংগঠনের হাত ধরে যেভাবে উগ্র ডানপন্থার বিস্তার
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন