সেই ‘স্যান্ডপেপার’ কেলেঙ্কারিতে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল
গণমাধ্যম ডেক্স
২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে বলের অবস্থার পরিবর্তন করেছিল অস্ট্রেলিয়া, জড়িত ছিল পুরো দল। এমন বলেছেন সেই দলের সাবেক ব্যাটার উসমান খাজা। দাবি করেছেন, বল টেম্পারিংয়ে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি পুরো অস্ট্রেলিয়া দলের জানা ছিল। মঙ্গলবার প্রকাশিত হতে চলা আত্মজীবনীর এক অংশে অজিদের সাবেক ব্যাটার খাজা লিখেছেন, কেপটাউনে হওয়া সেই ম্যাচের আগের টেস্টেও অস্ট্রেলিয়া দল বল টেম্পারিংয়ের কৌশল অবলম্বন করেছিল। খাজা কোন পেশাদার লেখক বা সাংবাদিকের সহায়তা ছাড়াই বইটি লিখেছেন। ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি হিসেবে পরিচিত ঘটনাটি তখন ব্যাপক নিন্দার ঝড় তোলে। তখনকার অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ব্যাটার ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছিল। ৩৯ বছর বয়সী খাজা সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, ‘আমরা সবাই এরসঙ্গে জড়িত ছিলাম। শুধু ব্যাটার বা বোলাররা নন, সাপোর্ট স্টাফরাও, আমরা সবাই।’ খাজা বলেছেন, ‘পুরো টেস্ট ম্যাচজুড়ে ক্যামেরন ব্যানক্রফটের পাশেই দাঁড়িয়েছিলাম। অথচ আমার সাক্ষাৎকার নেয়া হল না। আমার দৃঢ় বিশ্বাস, আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কারণ তারা জানত, আমি বিষয়টি দলের প্রেক্ষাপটে তুলে ধরব। তারা এটাও জানত, আমাকে প্রশ্ন করা হলে সত্য কথাই বলে দেব। আমি ফোনের অপেক্ষায় ছিলাম যে কখন ডাক আসবে। কিন্তু ফোন আর এলো না, উল্টো শাস্তি ঘোষণা করা হল। যা আমার কাছে অবিশ্বাস্য ছিল।’ সেই ম্যাচে খেলা অস্ট্রেলিয়ার চার বোলার, যাদের মধ্যে বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও ছিলেন, তারা বরাবরই দাবি করে আসছেন ওই পরিকল্পনা সম্পর্কে তাদের আগে থেকে কোন ধারণা ছিল না। ২০২১ সালে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং নাথান লায়ন যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, ‘মাঠে কোন বহিরাগত বস্তু নিয়ে যাওয়া হয়েছে, তা তারা জানতেন না।’
জাতীয় বিভাগের আরও খবর
-
১
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
জাতীয় -
২
অমলকান্তিদের স্বপ্ন একদিন পূরণ হবে, খোঁয়ারি কেটে যাবে
জাতীয় -
৩
বিরল রোগ এসএমএ কী, এর ওষুধ কি পাওয়া যায়
জাতীয় -
৪
শিক্ষাসফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ২
সারাবাংলা -
৫
টেস্ট ক্রিকেট ছাড়লেন সামি
খেলাধুলা -
৬
নিরাপত্তা নিয়ে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইইউর
জাতীয় -
৭
১৮ কেজির এক পাঙ্গাস বিক্রি হলো ১৯ হাজার টাকায়
জাতীয় -
৮
দ্বিতীয় দিনেই ধাক্কা খেল ‘রামায়ণ’-এর আয়
জাতীয় -
৯
৭ নভেম্বর: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
জাতীয় -
১০
ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম
জাতীয় -
১১
মধ্যরাতে শাহবাগে জোড়া ককটেল বিস্ফোরণ
জাতীয় -
১২
স্বপ্নের আমেরিকা: দূর থেকে যতটা মোহময়, বাস্তবে কি ততটাই সুখের
জাতীয় -
১৩
জামায়াতের ৭৭ শাখার ৫১টিতেই আগের আমির
জাতীয় -
১৪
অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন
জাতীয় -
১৫
আমির হামজাকে নিয়ে আমজনতার তারেকের ফেসবুক পোস্ট ভাইরাল
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন