যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা অব্যাহত রেখেছে কাতার
গণমাধ্যম ডেক্স
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি বলেছেন, দুই দেশের মধ্যে সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) আলজাজিরা টেলিভিশনকে দেওয়া বক্তব্যে কাতারের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরও ওয়াশিংটন একটি সমাধানে পৌঁছাতে আগ্রহী রয়েছে। অর্থাৎ নির্বাচনের পরও ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হয়নি।
আল থানি বলেন, ‘একটি নিখুঁত চুক্তির জন্য আমরা অপেক্ষা করতে পারি না। আমরা একটি ভালো চুক্তিতে পৌঁছাতে চাই।’
এদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি শনিবার জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী দেশটির কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ইরানের অভ্যন্তরে কোনো লক্ষ্যবস্তুতে হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র।
মধ্যবর্তী নির্বাচনের আগে কয়েক সপ্তাহ ধরে ইরানে হামলা চালানো থেকে বিরত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচন শেষ হওয়ার পর তিনি আবারও হামলা শুরু করতে পারেন, এমন আশঙ্কা করছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।
ইরানও বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, নতুন করে হামলা চালানো হলে প্রতিবেশী দেশগুলোয় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানবে তেহরান।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
রান্নাঘরে বানর
জাতীয় -
২
ঢোলের তালে লাঠিখেলা, শত বছর পরও জমজমাট এই মেলা
জাতীয় -
৩
পৃথিবীর আকাশে এসেছে নতুন একটি মিনি চাঁদ
জাতীয় -
৪
ঢাকায় কোন কোন রাস্তায় যানজট হতে পারে, কীভাবে যাবেন
জাতীয় -
৫
খাগড়াছড়িতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন, ভেতরে ঘুমিয়েছিলেন চালকের সহকারী
জাতীয় -
৬
জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন
সারাবাংলা -
৭
বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় আ.লীগ নেতা কারাগারে
সারাবাংলা -
৮
না.গঞ্জে শীতলক্ষ্যা সেতুর রাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
জাতীয় -
৯
সড়ক দুর্ঘটনার শিকার ৭৮৭৭ পরিবারকে দেওয়া হয়েছে ৩২২ কোটি টাকা
জাতীয় -
১০
চারবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন রুজভেল্ট, এরপরই বদলে যায় সংবিধান
জাতীয় -
১১
যুদ্ধের সিনেমায় ‘তেরি সেক্সি বিউটি’ গান কেন, ব্যাখ্যা দিলেন সালমান খান
বিনোদন -
১২
সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১ থেকে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন
জাতীয় -
১৩
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা অব্যাহত রেখেছে কাতার
জাতীয় -
১৪
ফের রবীন্দ্রনাথের দেয়াল ছবি আঁকছে কেসিসি
জাতীয় -
১৫
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া মাহফিল
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন