|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ডায়েটের ধার ধারেন না, গ্ল্যামার ধরে রাখতে কী করছেন এই অভিনেত্রী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম
৪১২ পঠিত
ডায়েটের ধার ধারেন না, গ্ল্যামার ধরে রাখতে কী করছেন এই অভিনেত্রী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শুধু শরীর নয়, কী খাচ্ছেন এবং কতটা মানসিক চাপে থাকছেন, তার প্রভাব পড়ে চেহারা ও সামগ্রিক সুস্থতার ওপরও।
র‍্যাচেল ব্রুক স্মিথ। ছবি: ইনস্টাগ্রাম

কঠোর ডায়েট পথে হাঁটেন না হলিউড অভিনেত্রী র‍্যাচেল ব্রুক স্মিথ। বরং তিনি বিশ্বাস করেন, সুস্থ থাকতে প্রয়োজন পছন্দের জীবনযাপন। তাঁর মতে, শুধু শরীর নয়, কী খাচ্ছেন এবং কতটা মানসিক চাপে থাকছেন, তার প্রভাব পড়ে চেহারা ও সামগ্রিক সুস্থতার ওপরও। আজ এই অভিনেত্রীর জন্মদিন। অভিনয়, নাচ, শরীরচর্চা আর অন্যকে অনুপ্রাণিত করার কাজ—সব মিলিয়ে নিজের মতো করে জীবন গড়ে তুলেছেন তিনি।

অ্যারিজোনার ফিনিক্সে বেড়ে উঠেছেন র‍্যাচেল। ছোটবেলায় ছিলেন প্রতিযোগিতামূলক জিমন্যাস্ট। তবে জিমন্যাস্টিকসের চেয়ে পরিবেশনা, নাচ ও অভিনয়ের প্রতিই তাঁর আগ্রহ ছিল বেশি। স্কুলজীবন থেকেই অভিনয় ও নাচে এতটাই ব্যস্ত থাকতেন যে অনেক সময় ঘুমানোরও সুযোগ হতো না। তাঁর স্বপ্ন ছিল ভালো পারফর্মিং আর্টস বিভাগ আছে, এমন একটি কলেজে পড়বেন। এরপর লস অ্যাঞ্জেলেসে গিয়ে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার গড়বেন।

র‍্যাচেল ব্রুক স্মিথ। ছবি: ইনস্টাগ্রাম

অভিনয়ের পাশাপাশি নাচ ও শরীরচর্চা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। একঘেয়েমি তাঁকে সহজেই ক্লান্ত করে বলে শরীরচর্চায় বৈচিত্র্য রাখেন। কখনো যোগব্যায়াম কখনো হাই-ইনটেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং (এইচআইআইটি) কিংবা সুস্থ থাকতে বক্সিংও করেন। এর সঙ্গে নাচও থাকে। ডায়েট না করলেও খাবার ও জীবনযাপনের অভ্যাসকে গুরুত্ব দেন তিনি। তাঁর বিশ্বাস, অন্তরের সৌন্দর্য বাইরের সৌন্দর্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

র‍্যাচেল ব্রুক স্মিথ অভিনয়ের পাশাপাশি ‘আনব্রেকেবল প্রোডাকশনস’ নামে নিজের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়মিত আনন্দদায়ক, ইতিবাচক ও অনুপ্রেরণামূলক কনটেন্ট তৈরির লক্ষ্য তাঁর। এসব কনটেন্টের মাধ্যমে মানুষ যেন নিজের ভেতরের শক্তি খুঁজে পায় এবং জীবনের নানা চ্যালেঞ্জে ভেঙে না পড়ে, সেটিই তাঁর প্রত্যাশা।

র‍্যাচেল ব্রুক স্মিথ। ছবি: ইনস্টাগ্রাম

তরুণ অভিনয়শিল্পী ও শিশুদের জন্য মোটিভেশনাল বক্তব্যও দেন র‍্যাচেল। তাঁদের উদ্দেশে তাঁর পরামর্শ, যতটা সম্ভব নানা ধরনের দক্ষতা অর্জন করা উচিত। কারণ, কোন দক্ষতা কখন অভিনয়ের সুযোগ এনে দেবে, তা আগে থেকে বলা যায় না। তাঁর নিজেরও ইচ্ছা, ভবিষ্যতে আরও বেশি কমেডি, মেধাবী বা ‘নার্ড’ চরিত্রের পাশাপাশি অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করার। বিশেষ করে তাঁর কোনো কর্মশালায় অংশ নিয়ে কেউ নিজের স্বপ্নের পথে এগোনোর সাহস পেয়েছেন—এমন বার্তাও বহু পেয়েছেন।

র‍্যাচেল ব্রুক স্মিথ। ছবি: ইনস্টাগ্রাম

র‍্যাচেল ব্রুক স্মিথের জন্ম ১৯৮৭ সালের ৭ নভেম্বর। অর্থাৎ আজ তাঁর ৩৯তম জন্মদিন। অভিনয়ের পাশাপাশি তিনি নৃত্যশিল্পী, চলচ্চিত্র প্রযোজক ও অনুপ্রেরণামূলক বক্তা হিসেবেও কাজ করছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘সেন্টার স্টেজ: টার্ন ইট আপ’, ‘ব্রিং ইট অন: ফাইট টু দ্য ফিনিশ’, ‘আয়রন ম্যান ২’, ‘বারলেস্ক’ ও ‘দ্য নাইস গাইস’।
আইএমডিবি অবলম্বনে

সূত্র: প্রথম আলো