প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির
গণমাধ্যম ডেক্স
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ৬ থেকে ১৬ বছর বয়সি শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।
শনিবার (৭ নভেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ ৬ থেকে ১৬ বছর বয়সি শিশুদের নিবন্ধন কার্যক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শুরু করার প্রস্তাব দেন।
প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের উদ্যোগ নেওয়া হতে পারে। এর মাধ্যমে অল্প বয়স থেকেই নাগরিকদের জাতীয় পরিচয়সংক্রান্ত তথ্য সংরক্ষণের সুযোগ তৈরি হবে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে একটি কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন। কর্মশালায় আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে সুপারিশ তৈরি করে উপস্থাপনের জন্য এনআইডি মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।
বর্তমানে ১৭ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। তবে এর চেয়ে কম বয়সী নাগরিকদেরও এনআইডি নিবন্ধনের আওতায় আনার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন বিভিন্ন মহল। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে সেই দাবি পূরণের পথ তৈরি হতে পারে।
এদিকে সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নিজের অবস্থানে পরিবর্তন আনছেন ভ্যান্স
জাতীয় -
২
কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত
জাতীয় -
৩
ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ
জাতীয় -
৪
প্রতিবেশীর সাথে পার্কিং নিয়ে ঝগড়া-কুকুরের কারণে বিবাদ, এরপর যা ঘটলো
আন্তর্জাতিক -
৫
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০
জাতীয় -
৬
সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান
জাতীয় -
৭
বহুলপ্রতীক্ষিত রামায়ণ সিনেমার পৌরাণিক সাজপোশাকে কেমন হলো রণবীর, সাই পল্লবী, যশ, কাজল, রাকুলপ্রীত, লারার এপিক লুক
জাতীয় -
৮
বিএনপির দুই পক্ষের বিরোধ থেকে সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
সারাবাংলা -
৯
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা
জাতীয় -
১০
ঢাকায় ম্যাককোয়ারি ইউনিভার্সিটির ওপেন ডে অনুষ্ঠিত
জাতীয় -
১১
শেখ মুজিবসহ পরিবারের সবাইকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতারা: কিরন
জাতীয় -
১২
ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী ময়ূরের খামার, দর্শনার্থীদের ভিড়
জাতীয় -
১৩
সালমান খানের ৪১ বার ফোন! গালিগালাজ ও প্রাণনাশের হুমকিতে থমকে যায় বিবেকের ক্যারিয়ার
জাতীয় -
১৪
ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ, বাণিজ্যিক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের
জাতীয় -
১৫
মাদাগাস্কারের ট্রাভেলস্কেপ: সাহামবানু গ্রামের চা–খানা ও ‘নাদুদানা’
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন