ইসরায়েলের ভবিষ্যত নিয়ে নেতানিয়াহুর উদ্বেগ, জানালেন কারণও
গণমাধ্যম ডেক্স
ইসরায়েলের বিরোধী দলগুলোর সঙ্গে আরব রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য জোটকে কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল এমন কোনো সরকার গঠিত হলে ভেতর থেকেই ইসরায়েল রাষ্ট্রের পতন ঘটবে।
শনিবার (৭ নভেম্বর) এক পূর্বধারণকৃত ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি।
সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন শিবির একটি সম্ভাব্য জোট গঠনের চেষ্টা করছে। এ জোটে অতি-অর্থোডক্স ইহুদি দলগুলোর পাশাপাশি মধ্যপন্থী ইসলামপন্থী দল রা'আমকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আরব সংখ্যাগরিষ্ঠ দল জয়েন্ট লিস্টের বাইরের সমর্থনও পেতে পারে জোটটি।
নেতানিয়াহু বলেন, ‘ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল এমন একটি সরকার ইসরায়েল রাষ্ট্রকে ভেতর থেকে ভেঙে ফেলবে। ইউরোপের বিভিন্ন দেশে যা ঘটছে, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।’
শনিবারের বক্তব্যে নেতানিয়াহু নিজেও জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। তিনি বলেন, দেশের জাতীয় শিবিরের সব দল এবং রাষ্ট্রের নিরাপত্তা ও ইহুদি জনগণের একমাত্র রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় আগ্রহী সব জায়নবাদী দলকে নিয়ে সরকার গঠন করা উচিত।
তবে এমন সরকারে তার নিজের নেতৃত্বের দাবি সরাসরি পুনর্ব্যক্ত করেননি তিনি।
অন্যদিকে আইজেনকটের দল ইয়াশার নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার মিত্রদের আইজেনকটের নেতৃত্বে ঐক্যের সরকার গঠনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দলটি জানায়, লিকুদ ও তাদের মিত্ররা যদি সত্যিই জাতীয় ঐক্য ও বৃহত্তর সরকার গঠনে আগ্রহী হয়, তাহলে তাদের উগ্রপন্থীদের সঙ্গে জোট ভেঙে আইজেনকটের নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করা উচিত।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
রেজা খান—প্রকৃতির কাছেই যাঁর পাঠ
জাতীয় -
২
স্বাস্থ্য সংস্কারের সদিচ্ছা আছে, বাস্তবায়ন নেই কেন
জাতীয় -
৩
জার্মানি প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট পেতে পারে
জাতীয় -
৪
টানা পাঁচবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার’ অর্জন করল ইউএস-বাংলা
জাতীয় -
৫
পটুয়াখালীর যে সেতুটি ১০ বছর ধরে ভাঙা
জাতীয় -
৬
স্ত্রীকে ফেরাতে বাবার কাছে টাকা চেয়ে দরজা বন্ধ করেন খাইরুল
জাতীয় -
৭
জেদ্দায় ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’: বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ
জাতীয় -
৮
ফেস অব এশিয়ায় বাংলাদেশকে তুলে ধরতে প্রস্তুত আফসানা–অদিত
জাতীয় -
৯
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে ছিনতাই, ধাওয়া করে ধরলেন শিক্ষার্থীরা
সারাবাংলা -
১০
ক্যারিবীয়দের ইনিংস ঘোষণা: জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৬৯ রান
খেলাধুলা -
১১
ফারমিন লোপেজের জাদুতে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
জাতীয় -
১২
বাংলাদেশ সফরে আসছেন মাওলানা মাহমুদ মাদানি
জাতীয় -
১৩
আপনার দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে
জাতীয় -
১৪
যে দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ, ভুল করলেই বড় জরিমানা
জাতীয় -
১৫
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন শেষ ২২ নভেম্বর
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন