নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি
গণমাধ্যম ডেক্স
নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। গতকাল শনিবারের এই নির্বাচনের পর দেশটির প্রধান দুই দলের নেতারা জোট সরকার গঠনের জন্য আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছেন।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের মধ্যডানপন্থী ন্যাশনাল পার্টি ৪২টি আসন পেয়েছে। দলটি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে ১৯টি আসন পিছিয়ে রয়েছে।
ন্যাশনাল পার্টির সঙ্গে জোটসঙ্গী অ্যাক্ট পার্টি ও নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির আসন যুক্ত হলে তারা বামঘেঁষা জোটের চেয়ে সামান্য এগিয়ে থাকবে। তবে এ জন্য দলগুলোর মধ্যে সমঝোতা হতে হবে।
অন্যদিকে বিরোধীদলীয় নেতা ক্রিস হিপকিন্স এখনো পরাজয় স্বীকার করেননি। তাঁর লেবার পার্টি ৩৬টি আসন পেয়েছে। হিপকিন্স বলেছেন, পরবর্তী সরকার কেমন হবে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি পরিষ্কার হতে আরও কিছু সময় লাগবে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বেকারত্ব এবারের নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় ছিল।
প্রাক্কলন অনুযায়ী, ন্যাশনাল পার্টি ৪২টি ও লেবার পার্টি ৩৬টি আসন পেয়েছে। গ্রিন পার্টি পেয়েছে ১৬টি আসন। এ ছাড়া অ্যাক্ট পার্টি ১৩টি, নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি ১২টি, অপারচুনিটি পার্টি ৭টি ও মাওরিদের প্রতিনিধিত্বকারী তে পাতি মাওরি পার্টি ৫টি আসন পেয়েছে।
নিউজিল্যান্ডের নির্বাচন কমিশনের ২৭ নভেম্বর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
দলীয় সহকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার আগে লাক্সন তাঁর প্রতিপক্ষ হিপকিন্সকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ‘চূড়ান্ত ফলাফল যা-ই হোক না কেন, আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা অত্যন্ত গর্বিত।’
লাক্সন জানান, চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তাঁর সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, ‘চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই অর্থবহ আলোচনা শুরু করা সম্ভব হবে।’
অন্যদিকে লেবার পার্টির নেতা হিপকিন্স বলেন, জনগণ রায় দিয়েছে। তবে সেই রায়ের অর্থ বুঝতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মন্তব্য করেন তিনি।
হিপকিন্স বলেন, নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট যে পরবর্তী পার্লামেন্টে সবাইকে ছাড় দিতে হবে। একসঙ্গে কাজ করতে হবে, অভিন্ন অবস্থানে পৌঁছাতে হবে।
নিউজিল্যান্ডে ৯৯ শতাংশের বেশি ভোট গণনা শেষ হয়েছে। ভোটের হার বিবেচনায় ন্যাশনাল পার্টি ও লেবার পার্টির মধ্যে ব্যবধান খুবই কম।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নিজের অবস্থানে পরিবর্তন আনছেন ভ্যান্স
জাতীয় -
২
কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত
জাতীয় -
৩
ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ
জাতীয় -
৪
প্রতিবেশীর সাথে পার্কিং নিয়ে ঝগড়া-কুকুরের কারণে বিবাদ, এরপর যা ঘটলো
আন্তর্জাতিক -
৫
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০
জাতীয় -
৬
সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান
জাতীয় -
৭
বহুলপ্রতীক্ষিত রামায়ণ সিনেমার পৌরাণিক সাজপোশাকে কেমন হলো রণবীর, সাই পল্লবী, যশ, কাজল, রাকুলপ্রীত, লারার এপিক লুক
জাতীয় -
৮
বিএনপির দুই পক্ষের বিরোধ থেকে সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
সারাবাংলা -
৯
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা
জাতীয় -
১০
ঢাকায় ম্যাককোয়ারি ইউনিভার্সিটির ওপেন ডে অনুষ্ঠিত
জাতীয় -
১১
শেখ মুজিবসহ পরিবারের সবাইকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতারা: কিরন
জাতীয় -
১২
ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী ময়ূরের খামার, দর্শনার্থীদের ভিড়
জাতীয় -
১৩
সালমান খানের ৪১ বার ফোন! গালিগালাজ ও প্রাণনাশের হুমকিতে থমকে যায় বিবেকের ক্যারিয়ার
জাতীয় -
১৪
ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ, বাণিজ্যিক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের
জাতীয় -
১৫
মাদাগাস্কারের ট্রাভেলস্কেপ: সাহামবানু গ্রামের চা–খানা ও ‘নাদুদানা’
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন