|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাহুবলে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১১:২৮ এএম
৩৪৬ পঠিত
বাহুবলে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) এনসিপির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল ও সদস্য সচিব অ্যাডভোকেট ফররুখদিন আহমেদ (রুবি) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে তোফায়েল আহম...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) এনসিপির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল ও সদস্য সচিব অ্যাডভোকেট ফররুখদিন আহমেদ (রুবি) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে তোফায়েল আহমেদকে আহ্বায়ক ও মাওলানা বজলুর রহমানকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সৈয়দ খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ ও আল আমিন, সিনিয়র সদস্য সচিব পদে মোহাম্মদ আলী দোলন ও যুগ্ম সদস্য সচিব মামুনুর রশিদ সাহেদকে নির্বাচিত করা হয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নবীর হোসেন হৃদয়, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে সাদিকুর রহমান সেলিম ও হোসাইন আহমদ এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক হিসেবে মোতাবির হোসেন আল আমিন, সহসম্পাদক পদে আলি আহমদ দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে আব্দুর রুফ, বাচ্চু মিয়া, মাসুক মিয়া, এনামুল হক সুজন, মুজাম্মেল হোসেন, জাহাঙ্গীর আলম, রাসেল আহমদ, জুনাইদ মিয়া, হাফিজুর রহমান, আলি মিয়া, সালমান আহমদ, ফয়সাল আহমদ, রিয়াদ মিয়া, বিলাল মিয়া, কবির মিয়া ও মো. শাহাবুদ্দিনকে নির্বাচিত করা হয়েছে। 

সূত্র: কালবেলা