যুবদল নেতাকে গালাগালের অভিযোগ, ছাত্রদল নেতাকে অব্যাহতি
গণমাধ্যম ডেক্স
জামালপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিককে গালাগাল ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক অনিককে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাওসার আলমকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে জামালপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনিককে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখতে মো. কাওসার আলমকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তারা দুজনই অনিকের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের পেছনে ব্যক্তিগত বিরোধকে দায়ী করেছেন অনিক। তিনি বলেন, গত ২ নভেম্বর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের একটি বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত হলেও তাকে মঞ্চে ডাকা হয়নি।
অনিকের ভাষ্য, অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক। ওই দিন বিকেলে এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হন। এর পাঁচ দিন পর তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে শফিকুল ইসলাম শফিক বলেন, বিদ্যালয়ের একটি অভ্যন্তরীণ অরাজনৈতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে অনিক রাস্তায় তার সঙ্গে বেয়াদবি ও গালাগাল করেন। তিনি বলেন, ‘আমি মাফ করে দিয়েছি। কিন্তু দল বিষয়টিকে হয়তো সহজভাবে নেয়নি। তাই তাকে অব্যাহতি দিয়েছে।’
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
স্টেম দিবস: চাকরির বাজার বদলে যাচ্ছে, বাংলাদেশ কি প্রস্তুত?
জাতীয় -
২
জুলাই স্মারক-৫: শহীদ ঐক্য চত্বর: যে মোড়ের নতুন পরিচয়ে লেখা জুলাইয়ের ইতিহাস
জাতীয় -
৩
প্রসবের পর নবজাতককে জানালা দিয়ে ফেলে দিলো কিশোরী, মৃত্যু
আন্তর্জাতিক -
৪
ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ আলমাস অবশেষে মুক্তি পাচ্ছেন
জাতীয় -
৫
ঢাকা কর অঞ্চল-১৭ এর অধীন চাকরি, পদ ৫৫
জাতীয় -
৬
৭ নভেম্বর রাতে মুকুট জিতে বিশ্বমঞ্চে, কে এই মাহি
জাতীয় -
৭
জয়পুরহাটে ইত্যাদি’র অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরি
জাতীয় -
৮
৬ বছর বয়স থেকেই এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির
জাতীয় -
৯
জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২০ জনের বেশি
জাতীয় -
১০
‘বরিশল’ নামে নতুন উপজেলায় আপত্তি, ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ–অবরোধ
জাতীয় -
১১
গানের ‘সেলাই দিদিমণি’র মতোই স্বপ্ন বুনছেন সোহেদা
জাতীয় -
১২
দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান
খেলাধুলা -
১৩
নামের মিলে ১০ মাস কারাভোগ: নিরপরাধ আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের
জাতীয় -
১৪
অন্য সুন্দরীদের পেছনে ফেলে যেভাবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি
জাতীয় -
১৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন