|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ঢাকায় শেষ হলো ‘আদিবাসী খাদ্য ও শস্যমেলা’, কী কী ছিল সেখানে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:০০ এএম
১৫৪ পঠিত
ঢাকায় শেষ হলো ‘আদিবাসী খাদ্য ও শস্যমেলা’, কী কী ছিল সেখানে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

ঢাকার বুকেই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা, ঐতিহ্যবাহী খাবার ও জুমে উৎপাদিত ফসলের সঙ্গে পরিচিয় করিয়ে দিতে পঞ্চমবারের মতো হয়ে গেল ‘আদিবাসী খাদ্য ও শস্যমেলা ২০২৬’। এতে অংশ নেন চাকমা, মারমা, মণিপুরি, গারো, সাঁওতাল, রাখাইনসহ পাহাড় ও সমতলের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা। ৬ ও ৭ নভেম্বর মিরপুরের ১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় ৩৫টি স্টল ছিল। চলুন, ৮ ছবিতে দেখে নিই সেই আয়োজন।

জুমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি, ফলমূল, শস্যদানা, বিন্নি চাল, চালের পিঠা, পায়েস, মুন্ডি, পাজন, পিঠাপুলিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী সব খাবার
প্রদর্শনীর পাশাপাশি ছিল বিক্রির ব্যবস্থা। শেষ বিকেল থেকে মঞ্চে পরিবেশিত হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ ও গান। মেলা প্রাঙ্গণ তখন কানায় কানায় পূর্ণ
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে পাহাড়ের জনপ্রিয় সবজি বাঁশকোঁড়ল
বিশেষভাবে উৎপাদিত সবজি, আখ, রোজেলা, হলুদের মতো নানা রকম খাবার উপকরণ বিক্রি করতে দেখা যায় এই স্টলে
সিলেট অঞ্চলের জনপ্রিয় খাবার সাতকড়া ও চা
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনপ্রিয় খাবার মুন্ডি। শহরে বসবাসকারীদের মধ্যেও জনপ্রিয় এই খাবার
বিক্রির জন্য রান্না করে রাখা হয়েছে কাঁকড়াভুনা
ঝলসানো খাবারেও দেখা গেল বৈচিত্র্য। ঢাকায় বসবাসকারী অনেক পাহাড়িকে দেখা গেল এসব খাবার কিনে নিতে।

সূত্র: প্রথম আলো