রেস্তোরাঁয় খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর জেরে প্রায় এক ঘণ্টা উপজেলার হেয়াকো-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন একটি পক্ষের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। একটি পক্ষ স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং অপর পক্ষটি উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারের অনুসারী।
বই রিভিউ: মা
গতকাল রাতে উপজেলার বাগান বাজার সিকদার ঘাটা বাজারে একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে ঢোকেন মোহাম্মদ কবির ও নাছির উদ্দিন। তাঁদের মধ্যে নাছির উদ্দিন এলাকায় সংসদ সদস্য সরোয়ার আলমগীরের অনুসারী হিসেবে পরিচিত। আর মোহাম্মদ কবির আজিম উল্লাহ বাহারের অনুসারী। হোটেলে ঢোকার পর দুজনেই তাঁকে আগে খাবার দিতে বলেন। এ নিয়ে প্রথমে তাঁদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের তর্ক হয়। এরপর দুজন মারামারিতে জড়ান। খবর পেয়ে দুই পক্ষের অনুসারীরা ওই এলাকায় জড়ো হলে তাঁদের মধ্যেও সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের একপর্যায়ে নাছির উদ্দিনের অনুসারীরা হেয়োকো-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার প্রথম আলোকে বলেন, তাঁর কর্মী মুহাম্মদ কবিরকে সালিস বৈঠকে ডেকে নিয়ে হামলা করে মারধর করা হয়। তিনি এ ঘটনার বিচার চান। নাছির উদ্দিন এ কাজে যুক্ত।
সংসদ সদস্য সরোয়ার আলমগীর প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুজনের মধ্যে মারামারি হয়েছে। এখানে কোনো পক্ষ-বিপক্ষের দ্বন্দ্ব নেই। ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং বিএনপি নেতা আজিম উল্লাহ বাহারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে সংসদ সদস্যের অনুসারীরা সড়ক অবরোধ করেন। আধা ঘণ্টার মধ্যে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।’
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বই রিভিউ: মা
জাতীয় -
২
প্রথম শ্রেণির পৌরসভায় তৃতীয় শ্রেণির নাগরিক সেবা
সারাবাংলা -
৩
ইরানের স্থলপথে পণ্য পরিবহন ব্যাহত করতে নতুন যুক্তরাষ্ট্রের টাস্কফোর্স
জাতীয় -
৪
৭ নভেম্বরের চেতনা আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রেরণা: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
জাতীয় -
৫
কুয়াকাটায় ঘুরতে গিয়ে ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত
জাতীয় -
৬
‘হিপ্পো বাংলাদেশ স্টুডেন্ট সামিট ও অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠিত
জাতীয় -
৭
গ্রেপ্তারের পর কারাগারে, নাকি রিমান্ডে, আওয়ামী নেতাকর্মীদের ক্ষেত্রে কী হচ্ছে?
জাতীয় -
৮
রেস্তোরাঁয় খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ
জাতীয় -
৯
‘এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব’
জাতীয় -
১০
‘ইত্যাদি’র শুটিংয়ে মুঠোফোন খুইয়েছেন অনেকে, সন্দেহভাজন হিসেবে একজন আটক
জাতীয় -
১১
শ্রমিকদের কাজে ফেরার পরও কেন সতর্ক পুলিশ
সারাবাংলা -
১২
অ্যাতলেটিকো-বার্সেলোনা ম্যাচে কে জিতবে, জানাল এআই
জাতীয় -
১৩
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ঘিরে জাপান বিএনপির চাঁদাবাজির অভিযোগ ‘ভিত্তিহীন’
জাতীয় -
১৪
ইরান যুদ্ধের বিরোধীদের ‘শয়তানের প্রভাবাধীন’ বললেন মার্কিন রাষ্ট্রদূত
জাতীয় -
১৫
ফেসবুক লাইভে ‘জটিল রোগ সারানোর’ দাবি, কবিরাজ করেন অপচিকিৎসা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন