৭ নভেম্বরের চেতনা আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রেরণা: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
গণমাধ্যম ডেক্স
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিবৃতিতে সংগঠনটি বলেছে, ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনা আগামীর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রেরণা ও পাথেয়।
শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে দিনটি গতিপথ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এদিনের ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে দেশপ্রেমিক সিপাহী-জনতা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
এতে মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সংগঠক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা যেমন জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল, তেমনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর তাঁর সাহস, দূরদর্শী নেতৃত্ব, ঐক্যের মনোভাব ও গভীর দেশপ্রেম জাতীয় সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এর মধ্য দিয়ে বহুদলীয় রাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়।
এতে বলা হয়, দেশীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে। এ ক্ষেত্রে ৭ নভেম্বরের চেতনা হতে পারে অনুপ্রেরণার উৎস।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, বর্তমান গণতান্ত্রিক সরকারের উন্নয়ন কার্যক্রম ও নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে উন্নত, স্বনির্ভর, নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য এবং আইনের শাসন প্রতিষ্ঠা অন্যতম প্রধান শর্ত।
বিবৃতিতে সংগঠনটি আরও বিশ্বাস প্রকাশ করে, ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রেরণা ও পাথেয় হিসেবে কাজ করবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
প্রকৃত আসামি কানাডায়, নামের মিলে সাজা ভোগ করছিলেন অন্যজন
জাতীয় -
২
বই রিভিউ: মা
জাতীয় -
৩
প্রথম শ্রেণির পৌরসভায় তৃতীয় শ্রেণির নাগরিক সেবা
সারাবাংলা -
৪
ইরানের স্থলপথে পণ্য পরিবহন ব্যাহত করতে নতুন যুক্তরাষ্ট্রের টাস্কফোর্স
জাতীয় -
৫
৭ নভেম্বরের চেতনা আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রেরণা: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
জাতীয় -
৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত
জাতীয় -
৭
‘হিপ্পো বাংলাদেশ স্টুডেন্ট সামিট ও অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠিত
জাতীয় -
৮
গ্রেপ্তারের পর কারাগারে, নাকি রিমান্ডে, আওয়ামী নেতাকর্মীদের ক্ষেত্রে কী হচ্ছে?
জাতীয় -
৯
রেস্তোরাঁয় খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ
জাতীয় -
১০
‘এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব’
জাতীয় -
১১
‘ইত্যাদি’র শুটিংয়ে মুঠোফোন খুইয়েছেন অনেকে, সন্দেহভাজন হিসেবে একজন আটক
জাতীয় -
১২
শ্রমিকদের কাজে ফেরার পরও কেন সতর্ক পুলিশ
সারাবাংলা -
১৩
অ্যাতলেটিকো-বার্সেলোনা ম্যাচে কে জিতবে, জানাল এআই
জাতীয় -
১৪
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ঘিরে জাপান বিএনপির চাঁদাবাজির অভিযোগ ‘ভিত্তিহীন’
জাতীয় -
১৫
ইরান যুদ্ধের বিরোধীদের ‘শয়তানের প্রভাবাধীন’ বললেন মার্কিন রাষ্ট্রদূত
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন