ইরান যুদ্ধের বিরোধীদের ‘শয়তানের প্রভাবাধীন’ বললেন মার্কিন রাষ্ট্রদূত
গণমাধ্যম ডেক্স
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের বিরোধিতাকারীদের ‘আধ্যাত্মিক অন্ধকারে’ আচ্ছন্ন বলে মন্তব্য করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তার এ মন্তব্যের একটি পডকাস্ট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক মহল থেকেও সমালোচনার মুখে পড়েছেন তিনি।
গত ২৩ অক্টোবর ইসরায়েলি উপস্থাপক আমির তসারফাতির সঞ্চালনায় ‘দ্য অ্যাঙ্কর পডকাস্টে’ অংশ নিয়ে এ মন্তব্য করেন হাকাবি।
সাক্ষাৎকারে তিনি বলেন, যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমালোচনা করছেন, ‘শয়তান তাদের মনকে অন্ধ করে দিয়েছে’ এবং তাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করছে।
তিনি আরও বলেন, যুদ্ধের বিরোধিতাকারীরা ‘আধ্যাত্মিক অন্ধকার ও আধ্যাত্মিক অন্ধত্বে’ ভুগছেন।
গত সপ্তাহান্তে পডকাস্টের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই হাকাবির বক্তব্য নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া বাড়তে থাকে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এ বিতর্ক আরও জোরালো হয়েছে। এবারের নির্বাচনকে ট্রাম্প প্রশাসনের নীতিমালা, বিশেষ করে ইরান যুদ্ধের প্রতি জনগণের সমর্থন যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সাময়িকী ‘দ্য আমেরিকান কনজারভেটিভ’র জ্যেষ্ঠ সম্পাদক অ্যান্ড্রু ডে সামাজিক যোগাযোগমাধ্যমে হাকাবির বক্তব্যের সমালোচনা করেন।
তিনি লেখেন, ‘ইরান যুদ্ধের বিরোধিতাকারীরা শয়তানের নিয়ন্ত্রণে রয়েছেন- এমন তত্ত্ব দেওয়ার সময় রাষ্ট্রদূত হাকাবি বলছেন, একজন রাষ্ট্রদূতের এভাবে কথা বলা কিছুটা অদ্ভুত শোনাতে পারে। হ্যাঁ, আসলেই তা অদ্ভুত!’
হাকাবির এ মন্তব্য ঘিরে বিতর্কের মধ্য দিয়ে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এসেছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বই রিভিউ: মা
জাতীয় -
২
প্রথম শ্রেণির পৌরসভায় তৃতীয় শ্রেণির নাগরিক সেবা
সারাবাংলা -
৩
ইরানের স্থলপথে পণ্য পরিবহন ব্যাহত করতে নতুন যুক্তরাষ্ট্রের টাস্কফোর্স
জাতীয় -
৪
৭ নভেম্বরের চেতনা আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রেরণা: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
জাতীয় -
৫
কুয়াকাটায় ঘুরতে গিয়ে ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত
জাতীয় -
৬
‘হিপ্পো বাংলাদেশ স্টুডেন্ট সামিট ও অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠিত
জাতীয় -
৭
গ্রেপ্তারের পর কারাগারে, নাকি রিমান্ডে, আওয়ামী নেতাকর্মীদের ক্ষেত্রে কী হচ্ছে?
জাতীয় -
৮
রেস্তোরাঁয় খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ
জাতীয় -
৯
‘এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব’
জাতীয় -
১০
‘ইত্যাদি’র শুটিংয়ে মুঠোফোন খুইয়েছেন অনেকে, সন্দেহভাজন হিসেবে একজন আটক
জাতীয় -
১১
শ্রমিকদের কাজে ফেরার পরও কেন সতর্ক পুলিশ
সারাবাংলা -
১২
অ্যাতলেটিকো-বার্সেলোনা ম্যাচে কে জিতবে, জানাল এআই
জাতীয় -
১৩
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ঘিরে জাপান বিএনপির চাঁদাবাজির অভিযোগ ‘ভিত্তিহীন’
জাতীয় -
১৪
ইরান যুদ্ধের বিরোধীদের ‘শয়তানের প্রভাবাধীন’ বললেন মার্কিন রাষ্ট্রদূত
জাতীয় -
১৫
ফেসবুক লাইভে ‘জটিল রোগ সারানোর’ দাবি, কবিরাজ করেন অপচিকিৎসা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন