এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
গণমাধ্যম ডেক্স
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি, বিলুপ্ত র্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। আজ রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
৩ নভেম্বর ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসআরবি জানায়, দায়িত্ব গ্রহণের পর আজ ফারুক আহমেদের স্বাগত দরবার অনুষ্ঠিত হয়। সেখানে তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারি, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশনা দেন। একই সঙ্গে দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব পর্যায়ের সদস্যদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।
ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন ভোটারদের রায়: ২০২৬-এর মধ্যবর্তী নির্বাচন ও বিশ্বরাজনীতির নতুন সমীকরণ
ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।
দীর্ঘ চাকরিজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), সাবেক র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানেও দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন
জাতীয় -
২
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
জাতীয় -
৩
টেকসই নগরায়ণের লক্ষ্যে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
জাতীয় -
৪
ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
জাতীয় -
৫
৯ টাকা কেজি আলু, তবু ক্রেতা নেই
জাতীয় -
৬
ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন ভোটারদের রায়: ২০২৬-এর মধ্যবর্তী নির্বাচন ও বিশ্বরাজনীতির নতুন সমীকরণ
জাতীয় -
৭
স্পেলিং স্টার: টপ হান্ড্রেড থেকে সেরা ২৪-এ যারা
জাতীয় -
৮
শেখ হাসিনা ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, এমনটা কখনোই হবে না: রিজভী
জাতীয় -
৯
বিকালে শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ
সারাবাংলা -
১০
প্রথম বিভাগ হকিতে চ্যাম্পিয়ন হকি ঢাকা ইউনাইটেড
খেলাধুলা -
১১
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
জাতীয় -
১২
ডিএসসিসির ঝুঁকিপূর্ণ ২৯ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে চিরুনি অভিযান শুরু
জাতীয় -
১৩
অসুস্থ বাংলাদেশের কোচ, ক্যান্সার নিয়ে ধোয়াশা!
জাতীয় -
১৪
পরীমনির আচরণ পুরো শিল্পীসমাজের জন্য ক্ষতিকর: রিনা খান
জাতীয় -
১৫
নেতানিয়াহুর শাসনের অবসানের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
আন্তর্জাতিক
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন