|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আলিমের পুনর্নিরীক্ষণের খাতা ৯-১০ নভেম্বর বোর্ডে জমার নির্দেশ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৬:০৭ পিএম
২৪৯ পঠিত
আলিমের পুনর্নিরীক্ষণের খাতা ৯-১০ নভেম্বর বোর্ডে জমার নির্দেশ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চলতি বছরের আলিম পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা পরীক্ষার্থীদের খাতা যাচাই করতে আগামী ৯ ও ১০ নভেম্বর খাতা বোর্ডে জমা দিতে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত দুই দিনে এসব উত্তরপত্র জমা দিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। রোববার (৮ নভেম্...

চলতি বছরের আলিম পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা পরীক্ষার্থীদের খাতা যাচাই করতে আগামী ৯ ও ১০ নভেম্বর খাতা বোর্ডে জমা দিতে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত দুই দিনে এসব উত্তরপত্র জমা দিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

রোববার (৮ নভেম্বর) বোর্ডের প্রকাশিত নির্দেশনায় বলা হয়, আগামী ৯ ও ১০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত উত্তরপত্রগুলো বোর্ডে জমা দিতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের প্রধান পরীক্ষক (হেড এক্সামিনার) ও পরীক্ষকদের নিজ নিজ দায়িত্বে এসব খাতা বোর্ডে নিয়ে যেতে বলা হয়েছে।

বোর্ডের নির্দেশনায় কোরআন মাজিদ (বিষয় কোড-২০১), হাদিস শরীফ (২০২), আল ফিকহ প্রথম পত্র (২০৩), আল ফিকহ দ্বিতীয় পত্র (২০৪), আরবি প্রথম পত্র (২০৫), আরবি দ্বিতীয় পত্র (২০৬) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২০৯)-সহ বিভিন্ন বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কথা উল্লেখ রয়েছে।

এ ছাড়া বিষয়ভিত্তিক প্রধান পরীক্ষকদের তালিকা এবং তাদের অধীনে থাকা পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত খাতার রোল ও ক্রমিক নম্বরও উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষকদের নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে খাতা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া রোববার দুপুর ১২টায় শেষ হয়েছে। অনলাইনে কারিগরি ত্রুটির কারণে কয়েক ঘণ্টা আবেদনপ্রক্রিয়া বন্ধ থাকায় আবেদনের সময়সীমা ১২ ঘণ্টা বাড়ানো হয়েছিল।

সূত্র: কালবেলা