|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে সরকার: নূরুল ইসলাম বুলবুল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:১৩ পিএম
৪১৬ পঠিত
তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে সরকার: নূরুল ইসলাম বুলবুল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সরকার তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। রোববার (৮ নভেম্বর) সিলিন্ডার গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময়...

সরকার তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। রোববার (৮ নভেম্বর) সিলিন্ডার গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় তিনি এ মন্তব্য করেন।

রোববার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।

মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘সরকার তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে বারবার মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। পৃথিবীর বিভিন্ন দেশে যখন তেল ও গ্যাসের মূল্য কম সেখানে আমাদের দেশে দাম বৃদ্ধি করা হচ্ছে। সরকারের মন্ত্রীরা চোখ বন্ধ করে জাতির সঙ্গে মিথ্যাচার করছে, প্রতারণা করছে।’

দেশে সারের সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘চাহিদার আলোকে সার বরাদ্দ দেওয়া হচ্ছে না। অথচ কৃষিমন্ত্রী দাবি করছেন, দেশে সারের কোনো সংকট নেই। একদিকে সারের বরাদ্দ নেই অন্যদিকে দলীয়করণের মাধ্যমে ডিলার নিয়োগ দিয়ে হাজার টাকার সারের বস্তা ১৮০০-২০০০ টাকায় বিক্রি করে জনগণের পকেট কেটে নেওয়া হচ্ছে।’

এ সময় সরকারের নীতি ও সিদ্ধান্তের সমালোচনা করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘বাজারের সিন্ডিকেট কেবল নয় বরং প্রধানমন্ত্রী নিজেও সিন্ডিকেটের কবলে পড়েছে। সিন্ডিকেটের কারণে নিজে কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। যার কারণে সরকারের নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর হাতে নেই। সরকার নিয়ন্ত্রণ করছে বিএনপির ভেতরের সিন্ডিকেট।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার সব কিছুর দাম বৃদ্ধি করলেও কেবলমাত্র মানুষের জীবনের মূল্য কমেছে!’

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, হাফেজ রাশেদুল ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অনেকে।

সূত্র: নতুন আরএসএস সোর্স