|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাশেদ খাঁনকে ‘বদদোয়া’ দিলেন আমির হামজা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৩৩ পিএম
১৯৭ পঠিত
রাশেদ খাঁনকে ‘বদদোয়া’ দিলেন আমির হামজা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নারীঘটিত অডিও-ভিডিও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের দাবিকে ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছেন  কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীদলীয় সংসদ সদস্য আমির হামজা। এছাড়া রাশেদ খাঁনের ‘রাস্তায় ঝাড়ু দেওয়ার যোগ্যতা নেই’ উল্লেখ করে তাকে উদ্দেশ্য করে ‘বদদোয়া’ দেন এ ইসলামি বক্তা। সম্প্রতি বগুড়ায় এক ওয়াজ মা...

নারীঘটিত অডিও-ভিডিও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের দাবিকে ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছেন  কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীদলীয় সংসদ সদস্য আমির হামজা। এছাড়া রাশেদ খাঁনের ‘রাস্তায় ঝাড়ু দেওয়ার যোগ্যতা নেই’ উল্লেখ করে তাকে উদ্দেশ্য করে ‘বদদোয়া’ দেন এ ইসলামি বক্তা।

সম্প্রতি বগুড়ায় এক ওয়াজ মাহফিলে দেওয়া সেই বক্তব্যে রাশেদ খাঁনের নাম উল্লেখ করেননি মুফতি আমির হামজা।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর প্রকাশিত অডিও প্রসঙ্গে আমির হামজা বলেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি মোবাইল চেক করে দেখবেন....নাউজুবিল্লাহ। চরিত্র বলে কিছু আছে? চাটাচাটি করে এ পদটা যদি না পেত আমার মনে আজ রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগতো। ওর তো রাস্তা ঝাড়ু দেওয়ারও যোগ্যতা নেই। কী যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নিবে মানুষ? অথচ সে আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।’

তিনি বলেন, ‘মানুষের পেছনে যারা লেগে থাকে এদের কথা যেন আল্লাহ বন্ধ করে দেয়। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী একটা বদদোয়া করেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে। আমি আওয়ামী লীগের সময় রিমান্ডে গিয়ে দেখলাম, ডিসি-এসপিরা আমাকে মোবাইলে শোনাচ্ছে—আল্লামা সাঈদী এক মহিলার সঙ্গে গল্প করছে। একেবারে হুবহু মিলে যাচ্ছে ওনার কণ্ঠ। ওই সময় এআই প্রযুক্তি পেগাসাস দিয়ে, ইসরায়েলের কাছ থেকে এনেছিলেন হাসিনা। আমাকে বলছে, দেখ তোর হুজুর কী করে।’

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য বলেন, ‘এখন আবার শুরু করছে আলেমদের বিরুদ্ধে। আল্লামা সাঈদী বদদোয়া করেছিলেন, আল্লাহ আমার এতো বড় অসম্মান যারা করলো তাদেরকে তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও। আমিও মুসাফির অবস্থায় কোরআন সামনে নিয়ে আল্লাহর কছম এই বগুড়ার মাটিতে বদদোয়া দিয়ে গেলাম আমাদের সম্মান দিয়ে যারা ছিনিমিনি খেলছে একটা অক্ষরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

আমির হামজা বলেন, ‘আল্লামা সাঈদীর বিরুদ্ধে চারশত পৃষ্ঠা ওরা লিখেছিল। একটার সঙ্গেও কি মিল পেয়েছেন? এগুলো সব ভারত করিয়েছে। আজও যারা হক কথা বলতে চাই তাদেরকে থামিয়ে দিতে ঠিক ভারত এটা করছে। যারা চাটাচাটি করে তাদের দিয়ে করাচ্ছে।’ 

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা চাইব আপনি যেমন মানের, আপনার বাবা যেমন মানের ছিল, আপনি ওই মানের লোক কাছে রাখবেন। আপনার কাছে থাকবে একজন ডক্টর, একজন পিএইচডি হোল্ডার। আর খালি চাটে চাটে তারে রেখে দিয়েছেন ও তো মিথ্যা কথা ছাড়া সত্য বলতেই পারে না।’

জামায়াতের এ সংসদ সদস্য বলেন, ‘আমিও বদদোয়া দিলাম এই মুসাফির অবস্থায় যারা আলেমদের পেছনে; আমার পেছনে একা না, এদেশের আলেমদেরকে যারা অপমান করার জন্য লেগেছে, আল্লাহ যেন জাতির সামনে নেংটা করে দেয়।’

এর আগে গত ৬ নভেম্বর আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁসের দাবি করে ফেসবুকে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

পোস্টে তিনি দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তার কাছে এসেছে। সেগুলো ফ্যাক্ট চেক করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে আমির হামজার কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক কমেন্ট বক্সে যুক্ত করার কথা জানান।

ফাঁস হওয়া বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়। কথোপকথনে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’

সূত্র: নতুন আরএসএস সোর্স