বিরল রেকর্ডে শীর্ষে মেসি, সেরা তিনে ভালভার্দে
গণমাধ্যম ডেক্স
ফ্রেডরিকো ভালভার্দে যেন দূর থেকে গোল করা থামাতেই পারছেন না! এই তো শনিবার রাতেও করলেন আরও একটা। এই এক গোলে তিনি এমন এক কীর্তির কাছে চলে এসেছেন, যে কীর্তির শীর্ষে আছে লিওনেল মেসির নাম।
মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে জিতেছে। লা লিগার ১২তম রাউন্ডের এই ম্যাচে প্রথম গোলটি বক্সের বাইরে থেকে করেন উরুগুয়ের এই মিডফিল্ডার।
গোলটি আসে ২৮ মিনিটে। বক্সের বাইরে থেকে নেওয়া আগুনে এক শটে তিনি বল জড়ান প্রতিপক্ষের জালে। স্প্যানিশ পরিসংখ্যান অ্যাকাউন্ট ‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, লা লিগায় ভালভার্দের গোল এখন ২৬টি। এর মধ্যে ১৬টিই এসেছে বক্সের বাইরে থেকে। অর্থাৎ ৬২ শতাংশ গোলই দূরপাল্লার।
২০১৭ সালের সেপ্টেম্বরে স্পেনের শীর্ষ লিগে ভালভার্দের অভিষেক হয়। তারপর থেকে বক্সের বাইরে থেকে বেশি গোল করেছেন মাত্র দুজন। একজন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি, তার গোল ৩৪টি। অন্যজন ইয়াগো আসপাস, তার গোল ২০টি। এই হিসাবে ১৬টি গোল করে ভালভার্দে আছেন তৃতীয় স্থানে।
ম্যাচের বাকি গোল দুটি করেন আরদা গুলার ও কিলিয়ান এমবাপ্পে। গুলার ৩৬ মিনিটে ব্যবধান ২-০ করেন। এমবাপ্পে ৭৫ মিনিটে করেন তৃতীয় গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের এটা টানা অষ্টম জয়।
ম্যাচের শেষ দিকে ভ্যালেন্সিয়ার জন্য খারাপ খবর আসে। এমবাপ্পের ওপর ট্যাকলের কারণে ৭৯ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন দলটির অধিনায়ক হোসে গায়া।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
Untitled Nov 08, 2026 10:37 pm
জাতীয় -
২
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
খেলাধুলা -
৩
বিরল রেকর্ডে শীর্ষে মেসি, সেরা তিনে ভালভার্দে
জাতীয় -
৪
হামজার বীরত্বে ভারতকে হারিয়ে সবার উপরে পাকিস্তান
জাতীয় -
৫
পলাতকদের দেশে এসে মামলার মোকাবিলা করা উচিত: শেখ রবিউল আলম
জাতীয় -
৬
ইরানের অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স, এবার স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরে নজর
জাতীয় -
৭
মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর
সারাবাংলা -
৮
গোপনে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
জাতীয় -
৯
বাগেরহাটে এনসিপি নেতার পদত্যাগ
জাতীয় -
১০
সরকারি বাঙলা কলেজের বাসে আগুন দেওয়ার চেষ্টা
জাতীয় -
১১
রমজানে ১০ পণ্য আমদানি ও এলসি শর্ত সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
অর্থনীতি -
১২
প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি
জাতীয় -
১৩
রোনালদোর যে ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
জাতীয় -
১৪
এবার ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি, শুনলেন ভুয়া-ভুয়া স্লোগান
জাতীয় -
১৫
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
অর্থনীতি
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন