|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

প্রধানমন্ত্রীর সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন ঢাবি ছাত্রদলের দুই নেতা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ১০:১৩ এএম
৩৩৮ পঠিত
প্রধানমন্ত্রীর সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন ঢাবি ছাত্রদলের দুই নেতা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (কনফারেন্স অব দ্য পার্টিজ-কপ-৩১) এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলের দুই নেতা। তারা হলেন স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন ও হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহির ইবনে ওমর। প্রধানমন্ত...
জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (কনফারেন্স অব দ্য পার্টিজ-কপ-৩১) এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলের দুই নেতা। তারা হলেন স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন ও হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহির ইবনে ওমর। প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় তাদের সম্মেলনে অংশগ্রহণের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন ফেরদৌস সিদ্দিক সায়মন। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হবে এবারের কপ-৩১ সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ সংগঠকেরা অংশ নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফর করবেন। ফেরদৌস সিদ্দিক সায়মন সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মাহির ইবনে ওমর গবেষণা ও সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য বাংলাদেশ ডায়ালগ’-এর সঙ্গে যুক্ত রয়েছেন। পরিবেশ ও জলবায়ু বিষয়ে তাদের আগ্রহের যাত্রা শুরু হয় রাজধানীর নটর ডেম কলেজে অধ্যয়নকালে। সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে ফেরদৌস সিদ্দিক সায়মন জানান, এ বছর আন্তর্জাতিক সংগঠনগুলোর অর্থায়ন অপ্রতুল থাকায় কপ-৩১ সম্মেলনে অংশ নিতে পারবেন না বলে ভেবেছিলেন। তবে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে সার্বিক সহযোগিতার ব্যবস্থা করেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সায়মন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও বাস্তুচ্যুতির মতো সংকট মোকাবিলা করছে দেশটি। এমন পরিস্থিতিতে বৈশ্বিক এ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকট, তরুণ প্রজন্মের ভাবনা এবং সম্ভাব্য সমাধান তুলে ধরার সুযোগ পাবেন তারা। ফেরদৌস সিদ্দিক সায়মন জানান, কপ-৩১ সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু কূটনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত নগণ্য হলেও সাউথ গ্লোবালের দেশ হওয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি ভোগ করা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তিনি বলেন, ‘এবারের কপ-৩১ সম্মেলনে আমরা জলবায়ু ক্ষতিপূরণের দাবি তুলে ধরব। ঋণ নয়, বরং সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে আর্থিক অনুদান আদায়ের দাবিতে সোচ্চার হব।’ তাদের এ অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের বাস্তবতা, তরুণ প্রজন্মের চিন্তা ও প্রত্যাশা তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: কালবেলা