|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:২৪ পিএম
৩২৭ পঠিত
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পুরুষদের টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা ডেভিস কাপে অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন রহমান। বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক এই আসরে অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি। আগামী ১১ থেকে ১৪ নভেম্বর ভিয়েতনামের ফান থিয়েট শহরের তিয়েন থানহ এলাকায় অবস্থিত নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টে...

পুরুষদের টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা ডেভিস কাপে অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন রহমান। বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক এই আসরে অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি।

আগামী ১১ থেকে ১৪ নভেম্বর ভিয়েতনামের ফান থিয়েট শহরের তিয়েন থানহ এলাকায় অবস্থিত নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি।

এতে অংশ নিতে বাংলাদেশ দলের চার খেলোয়াড় ও একজন কোচ আজ রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করবেন। দলের অন্যতম খেলোয়াড় হিসেবে থাকছেন রাজশাহীর সন্তান রাকীন রহমান।

রাকীন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রাকীন। তিনি বলেন, এত বড় একটি আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাচ্ছি, এতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সবার কাছে আমার ও দলের জন্য দোয়া চাই। আমরা যেন ভালো ফলাফল অর্জন করে দেশের সম্মান বয়ে আনতে পারি।

রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, রাজশাহীর কৃতি সন্তান রাকীনের ডেভিস কাপের মতো আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তার এই অর্জন রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আশা করি, মেধা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে আন্তর্জাতিক অঙ্গনে ভালো করবে এবং দেশের জন্য সম্মান বয়ে আনবে। রাকীনসহ বাংলাদেশ দলের সবার সফলতা কামনা করছি।

সূত্র: নতুন আরএসএস সোর্স