|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এ জীবনে হাসিনা আর ফিরবেন না: মুক্তিযুদ্ধমন্ত্রী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:৫২ পিএম
১৭৭ পঠিত
এ জীবনে হাসিনা আর ফিরবেন না: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ‘দিবাস্বপ্ন দেখা বাদ’ দিতে দলটির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ‘এ জীবনে হাসিনা আর কোনো দিন ফিরবেন না’ বলেও মন্তব্য করেন তিনি। রোববার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহ...

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ‘দিবাস্বপ্ন দেখা বাদ’ দিতে দলটির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ‘এ জীবনে হাসিনা আর কোনো দিন ফিরবেন না’ বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সখীপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘হাসিনা বলেছিলেন, শেখের মেয়ে পালায় না। অথচ বাংলাদেশের রাজনীতিতে একজনই পালিয়েছেন, তিনি শেখের মেয়ে হাসিনা। এখন আবার শুনি ডিসেম্বরে আসবেন, তার নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি তাদের বলব, দিবাস্বপ্ন দেখা বাদ দেন। আপনাদের বিপদে ফেলার জন্য হাসিনা মাঝে মাঝে এ ধরনের কথা বলে থাকেন। এটাই তার চরিত্র। এ জীবনে হাসিনা আর কোনো দিন ফিরবেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা তো চাই হাসিনা ফিরুক। তিনি এখন ফাঁসির আসামি। হাসিনা ফিরে আদালতে যাক, কারাগারে যাক। অসংখ্য গণহত্যা করেছেন তিনি। ফাঁসির দড়ি তার গলায় ঝুলবে।’

এ সময় বন বিভাগকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘আপনারা সখীপুরের মানুষকে হয়রানি করবেন না। বেআইনি আটিয়া বন অধ্যাদেশ বিলুপ্ত করতে আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে দুইবার কথা বলেছি। সুযোগ হলে আবারও কথা বলব। এ বিষয়ে একাধিকবার বনমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সূত্র: নতুন আরএসএস সোর্স